"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আশিকে সুলতান বাবা কুতুবে রব্বানি

মাহবুবে ছোবহানি, আবদুল কাদের জিলানি
আশিকে সুলতান বাবা কুতুবে রব্বানি।।

কেরামতে কতই মুরদা দেখাইলেন জিন্দা করে
গোর আজাব মাফ করাইলা বাগদাদেরই শহরে
সে বাগদাদে যে জন মরে সুখে থাকে রুহানি।।

হজরত উসমান হারুনী সবের সেরা আউলিয়া
‘মজুনসির’ আগুন নিভাইলা পায়ের জুতা টানিয়া
তরিকার পথ দেখাইলেন শিখাইলেন মুসলমানি।।

আজমিরে খাজা মঈনুদ্দিন দুঃখ দিল পৃথ্বিরাজ
আজমির শহরের পানি ভরে ছিলেন এক লোটায়
ধ্বংস হলো বাবার দোয়ায় পৃথ্বিরাজ হয় কুজ্ঞানী।।

কুতুবউদ্দিন বখতিয়ারে কেরামতি দেখাইলা
ছয় মাসেরই গর্ভে শিশু যার পক্ষে সাক্ষী দিলা
চিস্তিয়ার সেরা খলিফা আশিকানের পরানি।।

পূর্ববঙ্গে শাহজালাল করেন যখন আগমন
গৌড়গোবিন্দ নামে রাজা কেরামতে হয় নিধন
তিনশত ষাট আউলিয়ার সেরা মুজরাদে ইয়ামনী।।

ফয়েজ আলম জিন্দারুহী রহমত নুরী আউলিয়া
আশিকানে গজল গানে পাইব আমরা নাচিয়া
আশায় আশায় দুর্বিন শাহ কাটাইল জিন্দেগানি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আগে না জানিয়া এমন প্ৰেম আর কইরা না

  • Sub Title: প্ৰেম কইলে সুজনার সনে মনের আগুন নিবে না
হাসন রাজা

সোনাদিদি, ঠাকুরদিদি গো, বন্ধের লাগিয়া কী মোর করে

  • Sub Title: বাবরি ছাটা চুল দেখিয়া মন তো জাতিয়া ধরে
রাধারমণ দত্ত

সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল

  • Sub Title: পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল ধু
দুর্বিন শাহ

কী সুখে রইয়াছি আমি গো

  • Sub Title: সখি জানে বন্ধে দেখে না
রাধারমণ দত্ত

আমি তোমায় ডাকি গুরু হে গুরু

  • Sub Title: ডাক দিলে ডাক শুনো না
মাইজভাণ্ডারী গান

সদা কেনে প্রেম প্রেম কর

  • Sub Title: প্রেমের ছলনা কত দেখেছ এখন
বন্ধু বিনে এ জগতে
বন্ধু বিনে এ জগতে

বন্ধু বিনে এ জগতে

  • Sub Title: সময় থাকতে-তারে চিনলাম না ধু
মাইজভাণ্ডারী গান

আমি আমারে বেইচা দিছি

  • Sub Title: মাইজভাণ্ডারে যাই রে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated