"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারি

রক্ষা কর মাইজভাণ্ডারী, রক্ষা কর মাইজভাণ্ডারী
অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারি ॥

জগত্রাতা ধরেছ নাম, পূর্ণ কর মনষ্কাম ।
সত্য যদি হলে তুমি, ভবের পাপ তাপ হারী ॥

শ্রীচরণের দোহাই ধরে, কান্দিতেছি পায় পড়ে।
তাপি প্রাণ শান্ত কর, বর্ষিয়ে করুণা বারী ॥

বড় আশা করি মনে, এসেছিলাম শ্রীচরণে ।
চরণ তরি দান করিয়ে, পার করাবে প্রেমের পাড়ি ॥

বৃথায় জনম গেল, আয়ু দিবা সন্ধ্যা হল ।
কি করিবে কর, দোহাই, গাউছুল আজম মাইজভাণ্ডারী ॥

তোমার দরবার হতে, আমি গেলে শূন্য হাতে।
হাশরে হইবে বল, কার নামের কলঙ্ক জারি ॥

কত পাপী তোমার বরে, পাপ মুক্ত গেল তরে।
কারা মুক্ত কর আমায়, কি ফল দাসেরে মারি ॥

ক্ষমা কর অপরাধ, পূর্ণ কর মন সাধ।
তুমি বিনা কেবা আছে, করিমেরে লয় উদ্ধারি ॥

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

হাওয়াতে বিমান চলে

  • Sub Title: কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল
দুর্বিন শাহ

কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো

  • Sub Title: আমার প্রাণবন্ধু নাই ব্রজপুরে
রাধারমণ দত্ত

ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া

  • Sub Title: রূপে মন ভুলিয়া রইল গো আমার জলে রূপ দেখিয়া
দুর্বিন শাহ

প্রেমের প্রতিমা, অপার যার সীমা

  • Sub Title: কে পারে মহিমা বুঝিবারে
রাধারমণ দত্ত

শ্যামকালিয়া আইনে দেখা

  • Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা
রাধারমণ দত্ত

আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে

  • Sub Title: রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে
মাইজভাণ্ডারী গান

মরি জান প্রাণে গাউসেধন

  • Sub Title: কোথা লুকিল সে মারি মোরে প্রাণে
মা আমার অন্নপূর্ণা
মা আমার অন্নপূর্ণা

মা আমার অন্নপূর্ণা

  • Sub Title: বাবা আমার পাগল খ্যাপা
রাধারমণ দত্ত

শোন গো পরান সই তোমারে মরম কই

  • Sub Title: বাঁশি মোরে করিল উদাসী
দুর্বিন শাহ

সহে না মোর প্রাণে গো

  • Sub Title: কালো বিষের প্রেম যাতনা
রাধারমণ দত্ত

নিশীথে যাইও ফুলবনে রে ভ্ৰমরা

  • Sub Title: নয় দরজা করে বন্ধ লইওরে ফুলের গন্ধ

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated