কাবার পাশে রঙিন বেশে
ফুটল গোলাপ ফুল
ত্রিভুবনের ভ্রমর শুনে
খুশবয়ে আকুল।।আরশেতে গাছেরই মূল
কাবাতে ফুটছে রে ফুল
সেই ফুলের খুশবয়ে হলো
দুনিয়া মশগুল
মধুর আশে ঘুরে পাশে
ভ্রমরা বুলবুল।।সেই ফুলের মধু খাইয়া
কত ভ্রমরা গেল অলি হইয়া
প্রেমের হার গলে পরিয়া
হইয়াছে মকবুল
দিবানিশি জপে নামটি
মোহাম্মদ রাসুল।।এই ফুলের তরি বানাইয়া
ফুলসিরাত যাব সারিয়া
এই ফুলেরই পাল টাঙাইয়া
দিব রে মাস্তুল
আখেরাতের আর কিরে ভয়
যাব রে সেকূল।।ওই ফুলেরই খুশবয়েতে
মনপ্রাণ উড়িল তাতে
যাইতে নানি মদিনাতে
দেখিতে রাসুল
দয়া করে পথিকরে দিও
চরণধুল।।ফুল ফুটিল আলেক নুরী
ঘ্রাণে মত্ত হুর পরি
সে ফুল নিয়া হাসর জুড়ি
লাগবে হুলস্থূল
দুর্বিন শাহ কয় ঝড় তুফানে
নাম হলো তার মূল।।
কাবার পাশে রঙিন বেশে
- Sub Title: ফুটল গোলাপ ফুল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 134
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে গুণে তুষিব শ্যামের মন
- Sub Title: বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই
তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে
- Sub Title: মিছা দোষী হইলাম রে সাধের প্রেম বাড়াইয়া
যে জ্বালা দিয়াছ বন্ধু রে
- Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই
মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে
- Sub Title: কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে চি
স্বর্গ ত্যাজে বন্ধু তব
- Sub Title: ধরণী গগনে তত্ত্বে ফিরেছি
চিননিরে মন আমার জাননিরে মন
- Sub Title: ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন
আমার সাধের দিন ফুরায়ে এলরে
- Sub Title: ওরে আমি পাইলাম না তারে
যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ
- Sub Title: যে দেশে অধর মানুষ তার দেশের দেশী
খুলি নেও গলার হার গো ললিতে
- Sub Title: ললিতায় নেও গলার মালা বিশাখায় নেও হাতের বালা
মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর
- Sub Title: পির শাহ ইরাহিম মাস্তান মোকাম শ্রীপুর
বাংলা
English