আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়
জন্ম বাংলা মায়ের কোলে।।বাংলা মায়ের মুখের হাসি
প্রাণের চেয়ে ভালোবাসি
মায়ের হাসি পূর্ণ শশী
রত্নমানিক জ্বলে।
মায়ের তুলনা কি আর
ধরণীতে মিলে
মা আমার শস্যশ্যামলা
সুশোভিত ফলে-ফুলে।।গাছে গাছে মিষ্ট ফল
মাঠে ফলে সোনার ফসল
রয়েছে সুশীতল জল
নদী-নালা খাল-বিলে
কোকিল ডাকে কুহু স্বরে
বুলবুল নাচে ডালে
শুক-সারি গান গায়
মা যেন থাকেন কুশলে।।বাউল আবদুল করিম বলে
জীবন লীলা সাঙ্গ হলে
শুয়ে থাকব মায়ের কোলে
তাপ-অনুতাপ ভোলে।
মাকে ভুলে না মায়ের
খাঁটি সন্তান হলে
মা বিনে আর কী আছে তার
সুখে দুঃখে মা-মা বলে।।
আমি বাংলা মায়ের ছেলে
- Sub Title: জীবন আমার ধন্য যে হায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 130
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রেমের সন্ধানে চল মন
- Sub Title: বিনা প্রেমে রীতি নীতি, তপ জপ অকারণ
রূপসাগরে ঢেউ পৈড়ে
- Sub Title: চন্দ্র মুখ জ্যোতে সব সৃজিত হৈল রে
আমার মন চোরা যায় গো
- Sub Title: এমন নিঠুর কালা ফিরিয়া না চায়
গিরিধারী নাগর ওরে বংশীধারী
- Sub Title: সারা নিশি রইলায় কার বাড়ি
গাউছুল আজম বাবা নূরে আলম
- Sub Title: তুমি ইছমে আজম জগত ত্বরানে ওয়ালা
মধুর মুরলী ধ্বনি কৰ্ণে লাগিয়াছে
- Sub Title: ধ্বনি শুনে উম্মাদিনী আমায় উন্মাদিনী করিয়াছে চি
সোনাবন্ধে নাকি গো আমায় পাশরিল
- Sub Title: কি করি কি করি সই গো সংবাদের মানুষ পাইলাম না চি
ও বন্ধু নবীন রসিয়া
- Sub Title: কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
বন্ধু মুঝে প্রেমে আপ্ত হারিন
- Sub Title: প্রেম মন্ত্র ফুঁকিয়ে পাগলিন্ বানায়া
ছাড়িয়া যাইও না বন্ধু রে
- Sub Title: ও বন্ধু আমায় পাশরিয়া
জগত সারা পেয়ারে তোম্ হো
- Sub Title: ছভি হামারা পেয়ারে তোম্ হো, আমি আমারা পেয়ারে তোম্ হো
বাংলা
English