ছাড়িয়া যাইও না বন্ধু রে
ও বন্ধু আমায় পাশরিয়া
তুমি গেলে আমি দাসী
মরিব কুরিয়া, বন্ধু রে।।শতকোটি আরাধনায় রে
ও বন্ধু পাইয়াছি তোমারে
কেমনে ছাড়িয়া যাবে
অবলা দাসীরে, বন্ধু রে।।দুঃখিনী কাঙালও জাইনা রে
ও বন্ধু যদি যাও ছাড়িয়া
চরণে নূপুর হইয়া
রাখিব বান্ধিয়া, বন্ধু রে।।চরণের নূপুর হইলে রে
ও বন্ধু যদি দুঃখ পাও
চরণ তলে পড়ে রবো
বুকে রাখো পাও, বন্ধু রে।।আমার মনে যেই বাসনারে
ও বন্ধু সকলই তোর জানা
দুর্বিন শাহ তোর চিরদাসী
বিনা মূল্যের কিনা, বন্ধু রে।।
ছাড়িয়া যাইও না বন্ধু রে
- Sub Title: ও বন্ধু আমায় পাশরিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 125
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো
- Sub Title: ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো
শুন শুন ঐ বাজিছে
- Sub Title: বাঁশীর সুরে আকুল করে বিরহি প্রাণ ধরে টানে
ও শ্যামে বিচ্ছেদ লাগাইল
- Sub Title: এগো একা কুঞ্জে রাধা থইয়া মধুপুরে গেল
সবাই বলে আমি আমি
- Sub Title: স্বরূপে নিরূপে আমি এক আমির ভাব দুই প্রকার
তোমহারী প্রেমেতে মজিয়ে বন্ধু
- Sub Title: কলঙ্ক হার পরিয়ে গলে জগমেঁ কলঙ্কিনী হোঁ
আমি যদি ফকির হইতাম
- Sub Title: না থাকিত ঘরবাড়ি
শুধু গৌরার প্রেমে মজে গো
- Sub Title: গৌরার প্রেমের এত জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
বন্ধের লাগি কান্দে আমার মন
- Sub Title: পাইলাম না তোমার চরণ ধু
হে অবোধ মন ত্রিলক্ষ ভুবন
- Sub Title: দৃষ্টি বন্দি মাত্র সার
শায়দা হোঁ দেলোজা ছে
- Sub Title: হাশেমী মক্কী মদনী মোত্তলবী কা
আমি দেইখে আইলাম তারে গো
- Sub Title: জলের ঘাটে নবীন শ্যামরায়
দিন ত গেল রে মানা ভাই অবুঝারে বুঝাইতে
- Sub Title: সারাদিন কর হাতের কাম
বাংলা
English