"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: চন্দ্র মুখ জ্যোতে সব সৃজিত হৈল রে

রূপসাগরে ঢেউ পৈড়ে রঙ্গ খেলা জুটিলরে।
চন্দ্র মুখ জ্যোতে সব সৃজিত হৈল রে।।

ভব কুঞ্জবন হৈল প্রভু সিংহাসন হৈল।
ধরণী গগন হৈল কুদ্রতী দেখাইলরে।।

সৃজিলেন্ত এ সকল করিয়ে বাহানা ছল।
নিজ মুখ নিজরূপে কপটে লুকাইলরে।।

নিজরূপ প্রকাশিয়ে, আপে রূপে পলাইয়ে।
গুপ্তে ব্যক্তে দুলিলায়ে বিরাজিত হৈলরে।।

প্রেমরস পরিপূর্ণ না পাইয়ে প্রিয়ধন।
মানব আঁকারে এসে বিরাজিত হৈলরে।।

বিরাজি মানবলীলা, সার কৈরে প্রেম খেলা।
দু’জগৎনাথ সে মানব বানাইলরে।।

মানব মানব নয়ে ছলরূপে কেহ হয়ে।
কিরণের আঁড়ে যেন অরুণ লুকিলরে।।

মকবুল অবোধ ছিল, প্রেম সিন্ধু উথলিল।
পিরীতি বিদ্যালয় আজু মাওলানা হৈলরে।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

ওরে অবোধ মন ভজ

  • Sub Title: এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন
হাসন রাজা

পিরিতের উদাসী হাসন রাজা রে

  • Sub Title: প্রিয়া বিনে থাকতে না রে এক লহজা রে
দুর্বিন শাহ

দুঃখ বিনে আর সুখ হইল না

  • Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল
রাধারমণ দত্ত

বাজায় বাঁশি কদমতলে নিগুড়ে ঘনাইয়া

  • Sub Title: মনে লয় সঙ্গে যাই ঘর সংসার ছাড়িয়া
মাইজভাণ্ডারী গান

কোথা গেল প্রাণনাথ মন মজাইয়ে

  • Sub Title: আশা দিয়ে দিল ফাঁকি সরলা পেয়ে
মাইজভাণ্ডারী গান

লহ লহ প্রাণপতি

  • Sub Title: বিচ্ছেদ জ্বালা সইতে নারি এলাম এবার প্রাণ ত্যাজিতে
রাধারমণ দত্ত

কি হেরিলাম রূপলাবণ্য শ্যামরূপ মনোহরা

  • Sub Title: চাইলে নয়ন ফিরে না শ্যামের বাঁকা নয়ন তারা
রাধারমণ দত্ত

মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ

  • Sub Title: মন রে- লাভ করিতে আইলাম আমি ঐ ভবের বাজারে-
রাধারমণ দত্ত

শ্ৰীগুরু গৌরাঙ্গা নদীয়ায় উদয়

  • Sub Title: পরম দয়ালু সবল হৃদয়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated