"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও দরবারীগণ রে

আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও দরবারীগণ রে।
কলেমা কালাম ভাই, কিছুই দরকার নাই,

গাওছ ধনের গুণগীতি গাইও ৷৷

শমনে হরিতে প্রাণ, মাওলা ধনের গুপ্তদান ।
ইছমে আজম পড়িয়া শুনাইও ॥

কবরে শোয়াবে যবে, তরিকতের ভাই সবে।
হাল্কা রবে করবল্লা দেখাইও ॥

বাবধনের পুত্র হলে ঝুটা ফকির না হইলে,
এসব কথা হেলা না করিও ॥

আমি হই ছোলতানের বেটা, ধরিও ছোলতানী বাওটা,
কুত্তা মরা মোরে না গাড়ীও ॥

শরিয়তের পাগলগণে, বহু কষ্ট এ জীবনে,
দিয়াছে আর সে সব না শুনিও ৷

আমার অছিয়ত পালনে, যেই বেবুঝা বাধা আনে,
মালীর ঝাঁটা তার মুখে মারিও ॥

আলেমরূপী জাহেল দলে, শরিয়তের তর্ক নিলে,
আমার পক্ষে এই কথা বলিও ॥

আমি বাবার প্রেমের মরা, প্রেমাগুনে জ্বলে সাড়া,
ভাল মানুষ এথা না থাকিও ॥

তবু যদি বাধা ধরে, তীক্ষ্ণ ছুরি লয়ে করে,
দু’চার জনা শহিদ হয়ে যাইও ॥

ভাই তোমাদের পায়ে পড়ি, মওলা ধনের দোহাই ধরি,
আমার কথা ভুলিয়া না যাইও ॥

বাপ ডাকিলাম, ভাই ডাকিলাম, মওলাধনের দোহাই দিলাম,
করিমকে এইভাবে চালাইও ॥

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

বাউলা কে বানাইল রে হাসন রাজা রে

  • Sub Title: বাউলা কে বানাইল রে
কবিয়াল রমেশ শীল

মন অহঙ্কারে দিন কাটালি

  • Sub Title: তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসাও নিন্দা অহঙ্কারে
মাইজভাণ্ডারী গান

যৌবন যুবতী মোহন মুরতী

  • Sub Title: পুষ্পের বাগানে, কুরঙ্গ নয়নে, ইঙ্গিতে হরিল প্রাণ
মাইজভাণ্ডারী গান

সংসারে কি মজা আছে

  • Sub Title: মধু মিশ্রি মিষ্ট আদি, সব বেমজা হয়ে গেছে
রাধারমণ দত্ত

হরি বলে ছাড়ো নৌকা তুফান দেখে ভয় করিও না

  • Sub Title: হরির নামে বোঝাইলে শমনের ভয় রবে না
হাসন রাজা

কালা! আয় রে আয় কুঞ্জে আয়

  • Sub Title: প্রাণী কান্দে তোমার দায়
দুর্বিন শাহ

বন্ধু রে তোর কঠিন হিয়া

  • Sub Title: আমি অভাগিনী কত কলঙ্কিনী
রাধারমণ দত্ত

ও প্ৰাণসখী ললিতে কি জন্য আসিলাম

  • Sub Title: কেন বা মুই কুঞ্জে আইলাম বৃথা আমি বসিয়া রইলাম
দুর্বিন শাহ

কেন ঘুম ভাঙে না

  • Sub Title: মোদের কেন ঘুম ভাঙে না

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated