"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা

প্রেমিকে নামাজ পড়েনা, প্রেমিকে নামাজ পড়ে না,
ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা।

আগাগোড়া নাই জানে, কোরান চোরের কথা মানে।
নিজের নামাজ হচ্ছে কিনা, বিচার করে না।

কেহ বেনমাজি ছিল, যবে আসি মুরিদ হল।
পঞ্জগনা নামাজ, আলস্য করে না।

নাছুতে তওয়াজ্জু পেলে, নফছের সঙ্গে যুদ্ধ চলে।
জাহেরাতে নামাজের, সময় থাকে না।

সর্ব শত্রু নাশ করি, যে যাবে মলকুত পুরি।
নিশ্বাসে নামাজ পড়ে, সহস্র-গনা।

জবরুতে গমন যার, শয়ন জাগন তার।
সকলি নামাজ কহে রুমী মওলানা।

কায়া শুদ্ধি হল যার, লাহুতে ভ্রমণ তার।
তপ জপ ইত্যাদি, দরকার করে না।

এত ভেদাভেদ যাতে, ভুলে কি বুঝিবে তাতে।
রত্ন জ্যোতিঃ দেখবে না যার, দু’চক্ষু কানা।

নামাজিরা ওয়াজে যায়, বেহেস্ত বাগান ডিগ্রি পায়।
ভাবিল না নিজের নামাজ, হইল কিনা।

করিমে কয় ছুফিগণ, নামাজ পড় শান্ত মন।
মনে রাখ ওয়াইল, দোজখের যন্ত্রণা।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

মনের মানুষ অতি ধারে

  • Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
হাসন রাজা

পিরিতের মানুষ যারা, আউলা-ঝাউলা হয় রে তারা

  • Sub Title: হাসন রাজায় পিরিত করিয়া হইয়াছে বুদ্ধিহারা
কবিয়াল রমেশ শীল

প্রাণের তুল্য মওলা ধন

  • Sub Title: নিত্য তোমায় হয় স্মরণ
মাইজভাণ্ডারী গান

মনে মনে গোপনে কেনে

  • Sub Title: মন ধন নিল মিলাই নয়নে নয়ন
রাধারমণ দত্ত

আমায় আকুল করিল, আমায় পাগল করিল

  • Sub Title: শ্যাম বাঁকা নয়নে
রাধারমণ দত্ত

যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ

  • Sub Title: যে দেশে অধর মানুষ তার দেশের দেশী
মাইজভাণ্ডারী গান

মন আমার আল্লা বলরে

  • Sub Title: দম কলেতে দম ফুঁকি, আল্লা আল্লা বলরে।। রে মন
রাধারমণ দত্ত

ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না

  • Sub Title: গো সই ঢেউ দিয়ো না জলে
মাইজভাণ্ডারী গান

মইতো আপনা নবিজীকা যোগন

  • Sub Title: ছকুচ আপনা উনকা দে, বৈরাগীন্ বনি হোঁ
রাধারমণ দত্ত

যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া

  • Sub Title: যাবার কথা শুনিলে অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated