দেহজমি পতিত রইল
আবাদ করলে না
খাসমহলে খাজনা বাকি
উসুল কেন দিলে না।।মন রে
দেহবাংলার জমিদারি
কার বা না হয় জোতদারি
খাজনা দিয়া চুক্তি চাষের
মুক্তি কেন নিলে না
চেক-ফারগ নাই খালি পাট্টা
লাগবে রে তোর বিষম লেঠা
আসবে যেদিন পেয়াদা বেটা
তোমায় থইয়া যাবে না।।মন রে
সিভিল কোর্টে হলো নালিশ
আসিল সমনের পুলিশ
পাইয়া রে সরকারি নোটিশ
কেন হাজির হলো না
একতরফা ডিক্রি হলে
ফৌজদারিতে নথি দিলে
উচ্ছেদ করবে আইনের বলে
ঘরে থাকিতে পারবে না।।মন রে
ওয়ারেন্টে নিবে ধরিয়া
এস.ডি.ও. সাহেবের কোর্টে নিয়া
দিবে সে হাজির করিয়া
সাক্ষী দিবে দুইজনা
জমিতে লেগেছে জঙ্গল
কী দিয়া দেখাবি দখল
হাতে নাই টাকার সম্বল
উকিল মোক্তার মিলিবে না।।মন রে
সময় থাকতে কথা ধরো
দেহজমি আবাদ করো
ছয় বলদে হাল জোড়
নামের বীজ তায় লাগাও না
সত্য-ভক্তি-প্রেম দ্বারা
চারিদিকে দেও গো বেড়া
ফসল পাবে পুরা পুরা
ভাণ্ডারে ভরবে সোনা।।মন রে
শুনেছি মোর নুর নবি
দোজাহানে যাহার খুবি
সময় থাকতে তাঁহার সনে
করো দেখাশোনা
তিনি যদি কৃপা করে
উদ্ধারিয়া নিবে তোরে
দুর্বিন শাহ কয় তা না হলে
আর তো উপায় দেখি না।।
দেহজমি পতিত রইল
- Sub Title: আবাদ করলে না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 110
বাউল গান এর নতুন প্রবন্ধ
সজনি সই বল গো তোরা কই গেলে কোথায় পাই
- Sub Title: প্ৰাণ বন্ধু মনোচোরা ধু
ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না
- Sub Title: গো সই ঢেউ দিয়ো না জলে
ওরে আমার পাগলা মাঝি
- Sub Title: পাগলা তর বৈঠা নে রে
কাল অবসান হল
- Sub Title: আজ কাল করি মোর, আসা মাত্র সার হল
মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়
- Sub Title: গিয়াছিলাম জলের ঘাটে দেইখে আইলাম শ্যামরায়
মান কুলমান সব ছাড়িলাম
- Sub Title: ওই যমুনায় যাইয়া
কে যাবে শ্ৰীবৃন্দাবন যার লাগাল পাই
- Sub Title: দুক্ষিনী রাইর দুঃখ বন্ধুরে জানাই
রূপের ঘোমটা মুখে দিয়ে
- Sub Title: নিজ রূপ রঙ্গে মজি সদা মত্ত কামিনী
বিরহ যাতনা প্রাণে আর সহেনা
- Sub Title: বন্ধু হায় হায় রে
আমার ভাবের ঘরে
- Sub Title: সদাই প্রাণ খুজে বেড়ায় তারে
মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
- Sub Title: হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই
চাঁদের ছুরতে আমার
- Sub Title: মাইজভাণ্ডার গগনে উঠল অকলঙ্ক চাঁন
বাংলা
English