বিরহ যাতনা প্রাণে আর সহেনা কোন বনে লুকালে
বন্ধু হায় হায় রে।
কোকিলা কুহর ভ্রমর গুঞ্জরে পরাণ বিদরেবন্ধু হায় হায় রে।।
দিয়ে প্রেম জ্বালা পরাণ বধিল কেমনে বাঁচিব
বন্ধু হায় হায় রে।।
আগে না জানিয়া প্রেমেতে মজিয়া কাঁন্দিয়া জনম গেল
হায় হায় রে।।নানা আশা দিয়া কি দোষ পাইয়া ছাড়িয়া গিয়াছ
বন্ধু হায় হায় রে।।
বন্ধুয়া আসিবে বিরহ নাশিবে হাসিবে মধুর হাসি
হায় হায় রে।।বন্ধুয়া আসিবে বিরহ নাশিবে হাসিবে মধুর হাসি
হায় হায় রে।।
মুখে মুখ দিয়া অধর সুধা পিয়া জুরাব তাপিত হিয়া
হায় হায় রে।।বিরহ আগুন অতি নিদারুণ সর্বাঙ্গ জ্বলিয়া যায়
হায় হায় রে।।
রমেশ বলে স্পষ্ট বিচ্ছেদে প্রেম বলিষ্ঠ কষ্ট বিনে মিষ্ট
কে পায় হায় হায় রে।।
বিরহ যাতনা প্রাণে আর সহেনা
- Sub Title: বন্ধু হায় হায় রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 59
বাউল গান এর নতুন প্রবন্ধ
নয়ন ঠারে হেরো গো
- Sub Title: সখী আখি ঠারে হের
মাইয়া কৃষ্ণভজনের মূল মাইয়ার প্ৰেম পাথরে
- Sub Title: সাতার দিয়ে অনায়াসে মিলবে কুল ধু
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: ধৈর্য ধরো অন্তরায়
দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া
- Sub Title: যে জানে পিরিতির বাও ঘুমাইয়া থাকে চাইয়া
মনমাঝি তোর মানবতরী
- Sub Title: ভবসাগরে ভেসে যায়
তুমি আমার প্রাণসখা
- Sub Title: তোমায় ছাড়া বাঁচে না প্রাণ
ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি
- Sub Title: ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী
প্ৰাণ নিল গো প্ৰাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে
- Sub Title: বাঁশির সনে মনপ্ৰাণ নিল উদাসীন কইরে
কে যাবে শ্ৰীবৃন্দাবন যার লাগাল পাই
- Sub Title: দুক্ষিনী রাইর দুঃখ বন্ধুরে জানাই
প্রেমের গাছে ফুল ধরেছে
- Sub Title: দেখিতে সুন্দর
গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে
- Sub Title: শ্যামল বিজুলী রেখা শিরেতে যায় যে দেখা গো
বাংলা
English