"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: কুশাসন আর অত্যাচারে

দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে
মন্ত্রিসভা ভালো নয়
যাহা ইচ্ছা তাই করে।।

জিলা মহকুমা
থানা আদালত তরে
ফৌজদারি হাকিমগণে
করে বিচার আইন অনুসারে
অপরাধীর নাই ছাড়াছাড়ি
আটক রাখে জেলের ঘরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।

আঠারো মোকাম
দেহে চোদ্দো ভুবন রয়
নিমিষেতে ঘরের মানুষ
সকল খবর লয়
সাগর গিরি নদ-নদী বয়
চন্দ্র সূর্য আকাশ ঘুরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।

মগজেরই ঊর্ধ্বভাগে
রাজার হয় বসতি
নাভির নিচে আছে জানো
প্রজাদের স্মৃতি
নাসিকাতে পবন মন্ত্রী
চলাফেরা সদায় করে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।

মনরাজার সঙ্গের সঙ্গী
দুইটি রানি হয়
সুমতি-কুমতি নামে
ডাইনে-বামে রয়
পুলিশেরা পাহারা দেয়
রাজমহী সুমতিরে।
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।

শ্রদ্ধা ভক্তি জ্ঞান তার
সুমতি ভাবে মরা
কাম ক্রোধ লোভ ছয়টা
পাকে পাকে ঘুরে
কুমতি রানির যন্ত্রণাতে
দেশ নষ্ট হয় অত্যাচারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।

কুবুদ্ধি কুমতি আর
কুচিন্তারে লইয়া
সর্বদা হয় আলোচনা
একত্রে বসিয়া
নিজের বুচকি ভরতে গিয়া
সবাই ব্যস্ত একেবারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।

হৃদয় সিংহাসনে আছে
কর্তার বাসস্থান
সে যদি হয় শক্ত চোরা
আইনের কি হয় বিধান
নষ্ট তুষ্ট নাই তার কষ্ট
এভাবে চলল জনম ভরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।

দেহরাজ্যের শান্তি রক্ষা
করিবার দায়
চব্বিশজন দারগা আছে
আঠারো থানায়
শাসন বৃত্ত হাতে নিয়া
দিবানিশি ঘুরেফিরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।

ফন্দিবাজি চুরি শিক্ষায়
ভিক্ষা করায় শেষে
কায়দাকানুন সব শিখিয়া
ভুয়া হইলাম শেষে
দুর্বিন শাহ কয় হেসে হেসে
লুট করে রাজভাণ্ডারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও শ্যামে বিচ্ছেদ লাগাইল
ও শ্যামে বিচ্ছেদ লাগাইল

ও শ্যামে বিচ্ছেদ লাগাইল

  • Sub Title: এগো একা কুঞ্জে রাধা থইয়া মধুপুরে গেল
রাধারমণ দত্ত

বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না

  • Sub Title: ভজবো বইলে যুগল চরণ মনেতে ছিলো বাসনা ধু
হাসন রাজা

এ দেশে মানুষ নাই রে, প্রায়ই অহুঁশ

  • Sub Title: ভবের মায়ায় ভুলিয়ে আছে বেহুঁশ
কবিয়াল রমেশ শীল

ও ভাই ফরাজী বাজনা গানের

  • Sub Title: খোদার ভাবে নাচ গানেতে দোষ কি আছে বলনা
হাসন রাজা

ওবা মুর্শিদ আল্লাজি, ওবা হাদি আল্লাজি

  • Sub Title: আমারে ভাসাইলায় বা আল্লা ভব সিন্ধু নীরে
রাধারমণ দত্ত

রূপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়

  • Sub Title: হায়রে মন মানুষ ধরা দায় ধু
কবিয়াল রমেশ শীল

আমার গাউছেল আজম মাইজভণ্ডারী

  • Sub Title: যত পাপী তাপীর ভাগ্যে উদয় ভাণ্ডারের মাঝার
মাইজভাণ্ডারী গান

রাখ মার তোমার ইচ্ছা

  • Sub Title: জীবন-মরণ সমান কথা, যদি তোমার দয়া হয়
রাধারমণ দত্ত

হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

  • Sub Title: নামে বিরাম দিও না হরিনামে বিরাম দিও না
মাইজভাণ্ডারী গান

মন ভ্রমর সকল ফুলে মজাইওনা

  • Sub Title: ভবোদ্যানে মাত্র এক পুস্প বিলক্ষণ

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated