দেহ পুড়ে সোনার বাংলা
উড়িতেছে জয় নিশান
কী মনোহর শহর বন্দর
বৃহৎ ব্রহ্মাণ্ডের সমান।।রাজধানী ঢাকার শহর
সহস্র ধন কী মনোহর
পরম আত্মা হয় গভর্নর
ভ্রু-মধ্যে যার বাসস্থান
প্রধানমন্ত্রী আছে তিনজন
ব্রহ্মা-বিষ্ণু-পঞ্চাজন
সৃজন পালন সংহারণ
তারাই করেন সমাধান।।সত্ত্ব-রজঃ-তমঃ আইনে
শাসন করে এ তিনজনে
তাদের সামরিক শাসনে
জড়সড় সবার প্রাণ
রাজশাহী হয় কণ্ঠমূলে
‘বিষুদক্ষ ষোড়শ দলে’
সরস্বতীর কলাকৌশলে
বাগশক্তি মুখে যোগান।।খুলনা বিভাগে
যাতায়াত হয় নদীপথে
রেলগাড়ি স্টিমার
সেখানেতে হয় নির্মাণ
কত রঙ্গের মিশনারি
কল-কব্জা সারি সারি
কাম বায়ু করে ড্রাইভারি
ইঞ্জিনিয়ার হইল জ্ঞান।।সে দেশে দ্বাদশ বলে
ঊনপঞ্চাশ বায়ু চলে
আত্মারামে শবের হাতে
দশ বায়ু আছে প্রধান
নাগ কুৰ্ম্ম কিঙ্কর হয়
দেবদত্ত ধনঞ্জয়
অপান, প্রাণ, সমান, উদান
সর্বাঙ্গে আছে ব্যান।।মণিপুরে মালের ভাণ্ডার
আত্মারাম আছে চৌকিদার
বাহাত্তর হাজার রাস্তায়
মাল করে আদান প্রদান
এখানে দেহের বরিশাল
নদী নালা কতই খাল
শস্যভাণ্ডার যার উপাধি
গোলা ভরা থাকে ধান।।গুহ্য মূলে সিলেট জেলা
জীবাত্মা করে খেলা
লিঙ্গমূলে চট্টগ্রাম
যাবে বলে স্বাধিষ্ঠান
বিদেশে মাল হয় রপ্তানি
অনেকে করে আমদানি
লাভ-লোকসানের হানাহানি
ভূত আত্মা রয় নিগাবান।।বিপক্ষে বিদ্রোহী ব্যূহ
কাম ক্রোধ লোভ মোহ
মদ মাৎসর্য- এ ছয়জনের
কুমতি হয় গার্জিয়ান
এসব বিদ্রোহী দলে
থাকে রাজ্যের অমঙ্গলে
কূটবুদ্ধির কলাকৌশলে
রাজ্য চায় করতে শ্মশান।।বারোজন পুলিশ সাজাইয়া
আঠারোজন সৈন্য লইয়া
সামরিক শাসন দিয়া
সুমতি করো প্রধান
চলবে রাজ্য সুশৃঙ্খলে
বিদ্রোহী আসিবে কন্ট্রোলে
পাগল দুর্বিন শাহ বলে
গাইলো দেহের নিগুঢ় গান।।
দেহ পুড়ে সোনার বাংলা
- Sub Title: উড়িতেছে জয় নিশান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 110
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভালবাসারি ভুবনে মাত্র রাজত্ব
- Sub Title: কত প্রাণ হরিতেছে নিমিষেতে পলক ঠারি
ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া
- Sub Title: ওয়গো আমার প্রাণবন্ধে বাজায় বাঁশি নিরলে বসিয়া
মজো রে পাগেলা মন
- Sub Title: গরল পিরিত ছেড়ে দিয়া
পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
- Sub Title: পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধূ বাইরে আইলাম
পাষাণ মন তোর গইয়া যায় রে দিন
- Sub Title: আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে
একবার এসে কর আসন
- Sub Title: তব জন্য সাজাইছি হৃদ সিংহাসন
আমি ত বুড়া হইছি, মন ত বুড়া হইল না
- Sub Title: হাসন রাজা করছা বুড়া
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
- Sub Title: আমি খাপ ধরি বসিয়া রৈছি পন্থপানে চাইয়া ধু
লোকে বলে, লোকে বলে রে, হাসন রাজা তুমি কে?
- Sub Title: আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে
দেশে যাইবার সাড়া হলো
- Sub Title: মনে লাগে ভয়
এই যে লাহুত সাগরে দেখ
- Sub Title: বাবার নূরী চরণ তরী বিনে কিসে হবে পার
মন যদি যাবে বৃন্দাবন ছাড়বে কমতির সঙ্গ
- Sub Title: সুসঙ্গে করবে গমন ধু
বাংলা
English