ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী
যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
থাকব গোকুলে তব কলঙ্কের স্মৃতি।।গাছে শোভা থাকলে ফল, নদীর শোভা ভরা জল
আরেক শোভা ভূমণ্ডলে দিবা ওরে রাত্রি
রাত্রের শোভা দিবা, গুরুর শোভা শিষ্যের সেবা
নারীর শোভা কেমনে ঘরে না থাকলে পতি।।নদীর শোভা নাইয়া, নৌকার শোভা ছইয়া
স্বামী বুকে লইয়া যদি না থাকে পতি
কী করিবে ধনে কুলে আর মানে
পতি বিনে সতীর মনে পায় না শান্তি।।যদি বন্ধু ছেড়ে যাও এ দাসীরে সঙ্গে নাও
নইলে বুকে ছুড়ি দাও করি মিনতি
বলে পাগল দুর্বিন শাহ, কাছে পাইলে তোমায়
মৃত দেহ প্রাণ পাইবে আঁধারে জ্যোতি।।
ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী
- Sub Title: যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 125
বাউল গান এর নতুন প্রবন্ধ
এ দেশে মানুষ নাই রে, প্রায়ই অহুঁশ
- Sub Title: ভবের মায়ায় ভুলিয়ে আছে বেহুঁশ
শুন মনোচোরের বাঁশি করিরে মানা
- Sub Title: মোহন মধুর স্বরে রে বাঁশি আর বেইজনা ধু
তেরে জাতকা জলওয়া হার
- Sub Title: যেধার্ দেখতা হোঁ ওধার্ তুহী তু হ্যায়
নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা
- Sub Title: তুমি আসলে আনন্দ হবে নিরানন্দ রবে না
নবি আমার আশকেরই তরি, আহা মরি
- Sub Title: আউয়ালে ছিলেন আরশে
ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
- Sub Title: এই দেশে কেন বা তুই আইলে
হরিনাম কর
- Sub Title: একবার মনের খেদে হরি বল মনপাখি আমার চি
কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই
- Sub Title: প্ৰাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো ধু
অহে অবোধ মন কারো প্রেমে
- Sub Title: এই ভবে জান সবে, আপনে আপন
কপাল পোড়া মনে মরে মাইল গো
- Sub Title: কিসে কি যে মনে করে স্বাধীন নাহি হয় গো
মাইজভাণ্ডারীর পরশমণি পরশ
- Sub Title: যত রঙ দস্তা তামা সীসা সোনা হয়ে যায়
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
বাংলা
English