এ দেশে মানুষ নাই রে, প্রায়ই অহুঁশ।
ভবের মায়ায় ভুলিয়ে আছে, বেহুঁশ ॥মায়াজালে ভুলিয়া না চিনিলায় আপন।
চিনিবায়, চিনিবায় যখন যখন, পরিবায় কাফন ॥কেবা আসে কেবা যায়, এ দেহের মাঝার।
গেলে না পাইবায় দেখা এ জনমে আর ॥বুঝাইলে না বোঝে লোকে, সমজাইলে না সমজে।
বন্ধের দিশা বাতাইয়া দিলে, তবুও না খোঁজে ॥দুনিয়া দুনিয়া করিয়া হইছে, শয়তানের চেলা।
কেমনে কারে ঠগিয়া খাইব, এই তাদের খেলা ॥হাসন রাজায় কান্দন করে, লোকের লাগিয়া।
সকলকে তরাও গো প্ৰভু, সুমতি দিয়া ॥কত মতে বুঝাইলাম নাহি হয় হুঁশ।
কারে কি বলিব আমার কপালেরই দোষ ॥হাসন রাজা কান্দন করে, ধরিয়া প্রভুর পাও।
লোকের বদলা মারিয়া মোরে, সকলকে তরাও ॥
এ দেশে মানুষ নাই রে, প্রায়ই অহুঁশ
- Sub Title: ভবের মায়ায় ভুলিয়ে আছে বেহুঁশ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 70
বাউল গান এর নতুন প্রবন্ধ
পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্রদে
- Sub Title: এমনি যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী
পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে
- Sub Title: নাগর কালিয়া
জন্মের মত দিয়া ফাঁকি উড়ে গেল রাধাপাখী
- Sub Title: সুবল রে- কলসী লইয়া কাঁখে আড় নয়নে ঘোমটা টেনে
বাঁশি শুনে আর কাজ নাই
- Sub Title: বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি
গৌরচান দয়া কর দেখি
- Sub Title: তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি
অসীম ভাবলে অসীম হবি
- Sub Title: ঊর্ধ শূন্য আধ্যে শূন্য, মধ্য শূন্য দেখরে ভাবি
ও ভাই ফরাজী বাজনা গানের
- Sub Title: খোদার ভাবে নাচ গানেতে দোষ কি আছে বলনা
কেনে ভাবে আইলাম রে
- Sub Title: রঙ্গে আইলাম রঙ্গে গেলাম রঙ্গে ভুইলা রইলাম
ভাণ্ডারে ভাণ্ডারী আছে
- Sub Title: দয়াল ভাণ্ডার খোদার দরবার যারে তারে প্রেম বিলায়
বাংলা
English