"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: পড়েছি বিষম ফাঁদে

আমি তোমায় চিনতে গিয়া
পড়েছি বিষম ফাঁদে
করে হেলা জুড়ছি খেলা
দিন গেল মায়ার ঝোঁকে।।

কেউ বলে আছে কেউ বলে নাই
কেউ সাকার কেউ নিরাকার সাঁই
কেউ বলে সব সময় পাই
লুকি দিয়া আড়ালে থাকে।।

করতে গেলে মীমাংসা মূল
আসল কাজে পড়ে ভুল
তুমি করাও সব গণ্ডগোল
মানুষে গোনাহগার ডাকে।।

হুকুম ছাড়া কেউ চলে না
কোরানেতে আছে মানা
হুকুমদারি হয় যে জনা
সে জন আসে যায় ফাটকে।।

আমাতে তুমি রয়েছ
আমায় নিয়া খেলিতেছ
জীব দিয়া জীব নাশিতেছ
ফাঁদ পেতে দুনিয়ার বুকে।।

আমি যদি হই গো দোষী
তোমার গলায় পড়ছ রশি
আমি কম হইতে তুমি বেশি
তুমি আগে যাও দোজখে।।

তবে আইনে এই যে বিচার
দুর্বিন শাহ কেন দোষী আবার
কৃপা যদি থাকে তোমার
কে আমাকে বন্ধ রাখে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

একটু পাগলের বাণী শুনরে

  • Sub Title: একটু পাগলের বাণী শুন
কবিয়াল রমেশ শীল

ও ভাই ফরাজী বাজনা গানের

  • Sub Title: খোদার ভাবে নাচ গানেতে দোষ কি আছে বলনা
রাধারমণ দত্ত

বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন

  • Sub Title: শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
কবিয়াল রমেশ শীল

হায়রে দয়াল ভাণ্ডারী

  • Sub Title: দোজাহানের মালিক আমার জগতের কাণ্ডারী
মাইজভাণ্ডারী গান

এয়া রব্বনা এলাহীনা

  • Sub Title: এয়া রব্বনা এলাহীনা, ছল্লে আলা মুহাম্মদীন
কবিয়াল রমেশ শীল

নূরি মাওলা মাইজভাণ্ডারী তৌহিদের সর্দার

  • Sub Title: পলকে পলকে করে লাখে লাখে পার
রাধারমণ দত্ত

গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন

  • Sub Title: দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি
রাধারমণ দত্ত

চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

  • Sub Title: বালবৃদ্ধ যুবানারী তারা মধ্যে হরিগুণ গান গায়
কবিয়াল রমেশ শীল

মাওলা তুইরে তুই

  • Sub Title: আউয়াল আখেরে মাওলা তুইরে তুই
মাইজভাণ্ডারী গান

মাওলা তোমার শ্রীচরণে

  • Sub Title: মহা অপরাধী হয়ে আসিয়াছি শেষ জীবনে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated