"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: এয়া রব্বনা এলাহীনা, ছল্লে আলা মুহাম্মদীন

নাতে রাসূল (দ.)
এয়া রব্বনা এলাহীনা, ছল্লে আলা মুহাম্মদীন।
ছল্লেম আলা নবিয়েনা, ছল্লে আলা মুহাম্মদীন।

ছল্লে আলা ছৈয়দেনা নবীয়েনা শফিয়েনা,
মাওলাও মালযাউন-লনা, ছল্লে আলা মুহাম্মদীন।
ভক্তি ভরে বলে সবে ছল্লে আলা মুহাম্মদীন।
সুধা মাখা কথা ভবে ছল্লে আলা মুহাম্মদীন।
তিনি পাপ-তাপ হারি, তিনি জগত কাণ্ডারী।
বলে হুরী নূরী নারী, ছল্লে আলা মুহাম্মদীন।
নবিকুল অগ্রগামী অলিগণ অন্তর্যামী।
খাতেমুল আম্বিয়া নামি, ছল্লে আলা মুহাম্মদীন।
খোদাতালা বলে বল, শুনহে বিশ্বাসী দল।
আমি বলি তুমি বল, ছল্লে আলা মুহাম্মদীন।
চাহ তাঁরি ভালবাসা, রাখ যদি ত্রাণ আশা।
মনে রাখ এই ভরসা, ছল্লে আলা মুহাম্মদীন।
এই নামের মহিমা বড়, এই নামের আশা ধর।
এই নাম জপনা কর, ছল্লে আলা মুহাম্মদীন।
এই নামের বিরোধী যারা, চির দূরাদৃষ্ট তারা।
নাম শুনিয়ে দেয়না সাড়া, ছল্লে আলা মুহাম্মদীন।
কাঙ্গাল করিমের কথা, নবীজি হয় জগত্রাতা।
প্রভু কৃপা শান্তি দাতা, ছল্লে আলা মুহাম্মদীন।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

নবির ভেদ কে জানতে পারে

  • Sub Title: জানি মনপ্রাণে এ তিনভুবনে
রাধারমণ দত্ত

জানিয়া পার কর

  • Sub Title: দয়াল গুরুজী-
রাধারমণ দত্ত

কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না

  • Sub Title: আশা দিয়ে গেল শ্যাম ফিরিয়া আইল না ধু
মাইজভাণ্ডারী গান

বাবাজি মাওলানা মাওলাজির আয়না

  • Sub Title: বিন দরশনে বাঁচি না
কবিয়াল রমেশ শীল

বলে দেগো প্রাণ সজনি

  • Sub Title: বন্ধুর প্রেম জ্বালা কত সই
হাসন রাজা

ওবা, মুসলমান মিঞা, বল দেখি চাই

  • Sub Title: নমাজ পড়মু কেমনে দিয়া
রাধারমণ দত্ত

কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়

  • Sub Title: শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
দুর্বিন শাহ

যদি যাবে সাধন পথে

  • Sub Title: ও যদি সাধন পথে
রাধারমণ দত্ত

বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে

  • Sub Title: দারুণ কোকিলার রবে বুক ভাসিয়া যায় রে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated