বল বন্ধু তুমি নি আমার রে ওহে রে হৃদয় রতন।। ধু।।
শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
অন্তিমকালে মম বাঞ্ছা করিও পূরণ।।মনের মানুষ পাইবার আশে ডুব দিয়াছি প্রেম সায়রে৷
সুধা ভাবি গরল খাইয়াছি আমার মনের আশা পুরল না রে।।
ওহে রে হৃদয় রতন
কেবল কানু কলঙ্কিনী নাম জগতে হইল প্রচারণ।।
ঘরে বাদী কাল ননদী গঞ্জনা দেয় নিরবধি
মনের মানুষ কেমনে পাশরি৷
ও তার গঞ্জনাতে ভয় রাখি না ওহে রে হদয় রতন
তোর নামটি লইলে হয় ভয় নিবারণ।।
যোগী-ঋষি না পায় ধ্যানে সে পদ আমি পাব কোন্ সন্ধানে
কেবলমাত্র ভরসা মনে৷
পতিতপাবন নাম শুনিয়াছি রে ওহে রে হৃদয় রতন
কহে ভক্তিশূন্য রাধারমণ।।
বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন
- Sub Title: শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 96
বাউল গান এর নতুন প্রবন্ধ
শরিয়ত আর মারফতে দ্বন্দ্ব কয়
- Sub Title: বুঝতে নারে পাড়ার লোকে দ্বন্দ্বমূলে কি বিষয়
সোনার যৌবন আমার বিফলে গেল
- Sub Title: যৌবন জোয়ারে ভাটা দিলে পরে
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
- Sub Title: কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর
আমি ত বুড়া হইছি, মন ত বুড়া হইল না
- Sub Title: হাসন রাজা করছা বুড়া
খেলে ঐ রসিক নাগরী
- Sub Title: আর্শয়ে কুরছিয়ে যার বাজে বাঁশরী
ওহে নিরাঞ্জন তুমি মাত্র নিরাকার
- Sub Title: সয়াল সংসার তব জ্যোতের বাহার
হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায়
- Sub Title: জাতি কুলের টান থাকিলে জাতি কুলে সময় যায়
প্রেম নদীর দুই ধারা
- Sub Title: এক ধারাতে বিষের পানি আর এক ধারা রসে ভরা
মণিপুরের স্বাধীন রাজা
- Sub Title: ভুত প্রেত যত আছে, ডরে আমারে
বন্ধু তব মুখের জ্যোতি
- Sub Title: প্রাণ মজ্জা চিকুর সুগন্ধে সুগন্ধিত হয়
নানান বরণে বসনে প্রিয়া
- Sub Title: শয়নে স্বপনে জাগরণে হেরি হৃদয়-আসনে
ও বাঁশিরে শ্যাম চান্দের বাঁশি
- Sub Title: অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি তরল বাঁশের আগা
বাংলা
English