আমরা ভুলব না
বাংলাদেশের হত্যা নমুনা
স্মরণ হইলে পূর্বের কথা
ইতিহাসে ধরে না।আমরা ছিলাম বঙ্গমাতার
বীরসেনা সিংহ সন্তান
আমাদেরই সৎ বুদ্ধিতে
এসেছিল পাকিস্তান
নওয়াব স্যার সলিমউল্লা
বাঙালির অগ্রসেনা।।মুসলিম লীগের প্রতিষ্ঠান
তিনি দিলেন গড়িয়া
জাতির পিতা কায়েদে আজম
যোগ দিলেন তাই আসিয়া
ধর্মযুদ্ধের রক্ত দানে
পাকিস্তান হয় গঠনা।।স্বাধীনতার জন্য
রায়ট করে হিন্দু-মুসলমান
হাজার হাজার বাঙালিরা
দিয়াছিল রক্তদান
স্বাধীন পাইল পাঞ্জাবি পাঠান
আমরা স্বাধীন পাইলাম না।।পূর্ববঙ্গে প্রধানমন্ত্রী
সাজিলেন নুরুল আমিন
গুলি করে ছাত্র মারে
ঘটাইল দেশের দুর্দিন
বাংলা ভাষার আন্দোলনে
হইল এই দুর্ঘটনা।।দুর্ভিক্ষেরই করাল ছায়া
দেশেতে নেমে আইল
যোলো টাকা লবনের সের
বাজারেতে বিকাইল
এক শ টাকা চাউলেরই মণ
বাজারে পাওয়া যায় না।।সর্বশেষে নেমে আইল
মার্শাল ল আইয়ুব শাসন
কী সুন্দর ফন্দি আঁটিয়া
দেশের শোষণ
এগার বৎসর বাংলার অস্তিত্ব
আর রইল না।।বড়ো বড়ো ব্যবসায়ী হয়
পশ্চিম পাকিস্তানি
আদমজী আর দাউদ সায়গল
হারুন আর ভাওয়ানি
একচেটিয়া ব্যবসা করে
পাইয়াছে আমিরানা।।মরুভূমি বালুচর ছিল
পশ্চিম পাকিস্তান
সেখানে আজ ফলিতেছে
তুলা ভুট্টা গম আর ধান
সোনার বাংলা হইল শ্মশান
নয় মাস থাকে জল বন্যা।।ধান সরিষা আলু তামাক
পাট ইক্ষু চা পাতা
পূর্ব পাকিস্তানে ফলে
জানে সবে এ কথা
ফলাই শুধু চক্ষে দেখি
খাবার বেলায় মিলে না।।সোনার বাংলায় ফসল ফলে
পশ্চিম পাকিস্তানে যায়
ভাগ বাটোয়ারা করেন সেথায়
আমাদের মুরব্বিরায়
চারি অংশেরই একটা অংশ
মোদের ভাগ্যে পড়ে না।।বিপ্লবেরই অগ্রনায়ক
বঙ্গবন্ধু নাম নিয়া
শান্তির বাণী শুনাইলেন
মোদের কাছে আসিয়া
ছয় দফারই দাবি দিয়া
করেন শান্তি কামনা।।ছয় দফারই মধ্যস্থলে
আর কত দফা রয়
চিন্তা করলে পাওয়া যাবে
শুধু মুখের কথা নয়
কোরান সুন্নার সমর্থিত
সাম্যবাদের সূচনা।।গরিব দুঃখী চাষি মজুর
সবার সমান অধিকার
শেখ মুজিবের সাম্যনীতি
দেখেন কত চমৎকার
দুর্বিন শাহ কয় ছয়টা দফা
মনেতে কেউ ভুলবেন না।।
আমরা ভুলব না
- Sub Title: বাংলাদেশের হত্যা নমুনা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 97
বাউল গান এর নতুন প্রবন্ধ
আশেক কো এয়ার তুনে
- Sub Title: সবর করার লেকর বেদিল্ বানাকে মারা
নবি এসে দয়া করে
- Sub Title: দাও পাপীরে পদছায়া
ঐ শোনো সখী বন্ধের বাঁশি বাজল গো রাধা বলে
- Sub Title: কলসী নিয়ে আয় গো তোরা কে যাবে যমুনার জলে
সখি গো-
- Sub Title: বন্ধুয়ায় বানাইল চিরদোষী
সকলি ফুরাইয়ে গেল
- Sub Title: আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইলনা
সরিয়তের কিতাবেতে সজিদা গুনা
- Sub Title: মৌলবী মৌলানা বলে কোরানেও তা নিষেধ আছে
সজনী জলে গিয়াছিলাম একেলা
- Sub Title: রাখছে না গো শ্যাম কালা
মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
- Sub Title: কান্দে হাসন রাজার মন মনিয়া রে
ও বন্ধু সুন্দর রে থাক থাক মোর অন্তরে
- Sub Title: ও বন্ধু সুন্দররে থাক থাক মোর ঘরে
বন্ধু ছাড়িলা মোরে
- Sub Title: তোমার বিচ্ছেদের আগুন জ্বলিছে অন্তরে
মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি
- Sub Title: মধুর স্বরে আর বাইজ না ধু
বাংলা
English