"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বাজে বড়ো গণ্ডগোল

আমায় আমি চিনতে গেলে
বাজে বড়ো গণ্ডগোল
আমি কে হই, আমা থেকে স্মরণ হলে
পড়ে ভুল।।

দেখলে মানুষ সবাইকে চিনি
আমায় চিনতে টানাটানি
আমায় চিনতে সাধু জ্ঞানী
কূল না পেয়ে হয় আকুল।।

যোগী ঋষি যোগ ধ্যানে
ভাবিতেছে নিশিদিনে
তারাও না আমায় চিনে
কিসেতে হয় আমার মূল।।

আমি বলি আমি একা
মানুষে কয় তুমি বোকা
তালাশ করলে হাদিস ফেকাহ্‌
খোদামাত্র আছে স্থূল।।

কুদরতে মূল খোদার নাম
জগতে সব আমার কাম
নইলে পিতা ছাড়া পুত্র হইতাম
বৃক্ষ ছাড়া ফুটত ফুল।।

আমি গেলে সবই যাবে
খোদা বলে কে ডাকিবে
দুর্বিন শাহ কয় আমার ভাবে
আমি তার চরণধূল।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

  • Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
রাধারমণ দত্ত

এমন মধুর নামে রতি না জন্মিল রে

  • Sub Title: নির্বলের বল বন্ধু কেবল হরি
রাধারমণ দত্ত

বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে

  • Sub Title: নাম ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে ধু
রাধারমণ দত্ত

বৃন্দে গো আয় গো বৃন্দে শ্যামকে দেখাও আনিয়া

  • Sub Title: মনপ্রাণ সদায় ঝুরে তাহার লাগিয়া
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারী রসিক রতন

  • Sub Title: আড় নয়ন দৃষ্টি করে হরিয়া নিল মন
শাহ আব্দুল করিম

মুর্শিদ ও, জীবনও ভরিয়া

  • Sub Title: তোমার লাগিয়া
রাধারমণ দত্ত

নদীয়ায় এলো রে আজ নিমাই কিশোর

  • Sub Title: সঙ্গেতে নিতাই তার প্রাণ দোসর ধু
রাধারমণ দত্ত

নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার

  • Sub Title: নামে রুচি জিতেন্দ্ৰিয় অপার হে বেপার ধু
কবিয়াল রমেশ শীল

আর কত কাঁদাবে মোরে

  • Sub Title: (আমার) কাঁদিয়ে জনম গেল, তোমার দয়া হইলনা
রাধারমণ দত্ত

গৌর বিচ্ছেদ প্রেমের এত জ্বালাগো

  • Sub Title: নিবাও গো জল চন্দন দিয়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated