আমার অন্তরায়, আমার কলিজায়
প্রেমশেল বিন্দিল গো
বুক ছেদে পিঠ পার হইল।।ও মারিয়া ভুজঙ্গ তীর
কলিজা করিল চৌচির
কেমনে শিকারি তীর মারিল গো
বিষ মাখিয়া তীরের মুখে
মারিল তীর আমার বুকে
দেহ থইয়া প্রাণটি লইয়া গেল গো।।নতুনও যৌবনের বেলা
আমারে পাইয়া অবলা
প্রেম শিখাইয়া কেন ছেড়ে গেল গো
জ্বালাইল প্রেমও আগুন।।
জল দিলে বাড়ে দ্বিগুণ
সখি তোরা আমায় উপায় বলো গো।।ইট কামলায় ইট বানাইয়া
এক জায়গায় ভাটা সাজাইয়া
ভিতরে আগুন জ্বালাইয়া দিলো গো।
গোপনে জ্বলিয়া সারা
মাটি হইয়া যায় আঙ্গারা
এ দুর্বিন শার তেমনি দশা হলো গো।।
আমার অন্তরায়, আমার কলিজায়
- Sub Title: প্রেমশেল বিন্দিল গো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 130
বাউল গান এর নতুন প্রবন্ধ
কি প্রেম আনিলারে উদাসী
- Sub Title: কুলের বাহির হল মরে রূপের নেশা খাইয়া
প্রাণ নাথরে পেলামনা তোমারি দরশন
- Sub Title: দরশন বিহন মন, সর্বক্ষণ উচাটন
এই ভব বিনে এক আছয়ে
- Sub Title: দৃষ্টান্ত ভুবন তাহে বলে গুণীগণ
শ্যাম রূপ হেরিয়া গো, ওগো প্ৰাণে না মানিয়া ঝুরিয়া
- Sub Title: কেন গৃহের বাইর হইলাম নিষেধ না মানিয়া গো
জাহের বাতেনে আমার মাওলানা
- Sub Title: মাইজভাণ্ডারী গাউছেল আজম মাওলানা
বল না বল না সখী কি করি উপায় গো
- Sub Title: নিশি গত প্ৰাণনাথ রহিল কোথায় গো
প্ৰেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে
- Sub Title: কমলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে খুঁজতে আছে
অতি দুর্গম তরিকত ভাই
- Sub Title: পীর হলো এই রাস্তার আলো ঠিক মনে রাখিও
বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায়
- Sub Title: শুনিয়া বাঁশির ধ্বনি আমার গৃহে থাকা হইল দায়
হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ রাধা গুণাগুণ গাও হে
- Sub Title: সদায় আনন্দ রাখিও মনে
নামাজ আমার হইল না আদায়
- Sub Title: নামাজ আমি পড়তে পারলাম না
বাংলা
English