আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
রাহমান রাহিম তুমি জলিলও জব্বার।।এলাহি-
তব কর্ম সাধিবারে, ভবে পাঠাইলা
মায়াফাঁসি আমার গলে, কেন পরাইলা।
মায়াজালে বন্দি হইলাম, স্ত্রী পুত্র লইয়া
হইলাম মহা অপরাধী, তোমারে ভুলিয়া।।এলাহি-
মুহাম্মদ মোস্তফা নবি, হাবিবও তোমার
যার উপরে সঁপিয়াছ, শাফায়তের ভার।
দোজাহানের বাদশা তিনি, আখেরি রাসুল
এই নবির খাতিরে, দোয়া করিও কবুল।।এলাহি-
হইলে মহা অপরাধী, যাব কোথায় আর
নত শিরে হস্ত বান্ধা, দরবারে তোমার।
কিঞ্চিৎ মাত্র করো দয়া, তব নিজ গুণে
দুর্বিন শাহ কয়, দিয়া সাজা রাখিও চরণে।।
আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
- Sub Title: রাহমান রাহিম তুমি জলিলও জব্বার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 157
বাউল গান এর নতুন প্রবন্ধ
হাসন রাজায় কয়, নমাজ রোজা ছাড়িয়া দিছি
- Sub Title: বেহেস্তে যাইবার ভয়
গুরু, ভজন হইল না রে
- Sub Title: গুরুতে হয় নিষ্ঠারিতি বৈষ্ণবেতে না হয় মতি
ভাঙা তরি লইয়া রে
- Sub Title: ভব নদী বাইয়া রে
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
- Sub Title: কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে
ও কী ও বন্ধু
- Sub Title: কোন দিন আসিবেন বন্ধু
ধরা রে অবোধ মন উপদেশ ধর
- Sub Title: অসৎ সঙ্গ পরিহরি সাধু সঙ্গ কর
হায় একি মোর দুঃখ ঘোরতর
- Sub Title: ঘটিল বিষম দায়
চলগো সখী জল আনিতে
- Sub Title: গিয়ে যমুনায় জলের ছায়ায় কদম্ব তলায় প্রেম খেলিতে ধু
সজনি সই বল গো তোরা কই গেলে কোথায় পাই
- Sub Title: প্ৰাণ বন্ধু মনোচোরা ধু
বন্ধু সুখের দিনে দুঃখের আগুন
- Sub Title: বসন্তে অশান্ত করি জ্বালা দিলা আমারে
জলে যাইও না গো রাই
- Sub Title: আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
ধল গ্রামে প্রথম যখন হলো ধলবাজার
- Sub Title: বিভিন্ন ব্যবসা নিয়ে এলেন দোকানদার
বাংলা
English