আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী।
জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী॥
কানু আমার বুকে ঘুমায় –ভক্তি জেগে চামর ঝুলায়,
শিয়রে দীপ আমার আঁখি, প্রীতি দাসী তারি॥চোরের মত মোর গুরুজন ঘুরুক কাছে কাছে –
আমি তাদের ভয় করিনে, (আমার) প্রেম যে জেগে আছে।
আধেক রাতে নিরালাতে
জাগবে হরি, ধরবে হাতে,
ওগো ধ্যান করে গো সেই আশাতে এ প্রাণ রাধা-প্যারী॥
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী
- Sub Title: জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 58
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
প্রিয় যাই যাই বোলো না
- Sub Title: না না না
জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা
- Sub Title: স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত-মাতা
আকুল হলি কেন বকুল বনের পাখি
- Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি
আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে
- Sub Title: নৌজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে
ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া
- Sub Title: রাঙা অশোকের মঞ্জরি
পরদেশি বঁধুয়া এলে কি এতদিনে
- Sub Title: এলে কি এতদিনে
এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো
- Sub Title: তারে গোপবালিকার মালা পরাব আজি এ রাখাল বাজে
মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি
- Sub Title: আর অস্থির করিসনে মা আমায় দয়া করি
সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে
- Sub Title: মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি-ফাঁদে
দূর প্রবাসে প্রাণ কাঁদে
- Sub Title: আজ শরতের ভোর হাওয়ায়
কপোত-কপোতী উড়িয়া বেড়াই
- Sub Title: সুদূর বিমানে আমরা দুজনে
আঁখি-বারি আঁখিতে থাক, থাক ব্যথা হৃদয়ে
- Sub Title: হারানো মোর বুকের প্রিয়া রইবে চোখে জল হয়ে
বাংলা
English 