“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে
সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে
  • Sub Title: মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি-ফাঁদে

সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে।
মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি-ফাঁদে।।
সই চপল পুরুষ সে, তাই কুরুশ-কাঁটায়

রাখিব খোঁপার সাথে বিঁধিয়া লো তায়,
তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।।

বাঁধিতে সে বাঁধন-হারা বনের হরিণ,
জড়ায়ে দে জরিন ফিতা মোহন ছাঁদে।।

প্রথম প্রণয়-রাগের মতো আলতা রঙে
রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে,
পায়ে ধরে বঁধু যেন আমারে সাধে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কত ফুল তুমি পথে ফেলে দাও
কত ফুল তুমি পথে ফেলে দাও

কত ফুল তুমি পথে ফেলে দাও

  • Sub Title: আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পড়ে মনে
হে মদিনার নাইয়া
হে মদিনার নাইয়া

হে মদিনার নাইয়া

  • Sub Title: ভব-নদীর তুফান ভারী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন