মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি।
আর অস্থির করিসনে মা আমায় দয়া করি।।
ষষ্ঠী মা, তোর কৃপার চেয়ে যষ্টি-প্রহার ভালো,কৃপা যদি করলি মা গো, মেয়েগুলোই কালো!
শিলাবৃষ্টির মতো যে তোর কৃপা পড়ে ঝরি।।ছাদে বারান্দায় উঠানে ধরে না লেপ কাঁথা,
খোরাসানি গন্ধে মা গো নাড়ি করে ব্যথা,
রাত্রিবেলায় গুনতে- মাথায় খুন যায় যে চড়ি।।পূর্বজন্মে ছিলেন গিন্নি সগর রাজার রানি,
যত বলি আন্নাকালি ততই কি আমদানি!
মা গো কাঁঠাল গাছকে হার মানাল আমার প্রাণেশ্বরী।।কসুর করেছিলাম মা গো শ্বশুরকন্যে এনে,
আর ঘোড়া ছুটাবি কত, ধর এবার রাশ টেনে,
মানুষ না রেলগাড়ি আমি তাই ভেবে মা মরি।।ধনে পুত্রে লক্ষ্মীলাভের প্রথমটি বাদ দিয়ে
দিলি সবই, এবার ফিরে যা মা বেড়াল নিয়ে।
কালো মেয়ের পারের মাশুল দে মা সাদা কড়ি।।
মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি
- Sub Title: আর অস্থির করিসনে মা আমায় দয়া করি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 78
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
গিন্নির ভাই পালিয়ে গেছে গিন্নি চটে কাঁই
- Sub Title: আমার ঘাড়ে দোষ চাপিয়ে কাঁদিছেন সদাই
পরদেশি বঁধুয়া এলে কি এতদিনে
- Sub Title: এলে কি এতদিনে
ফুরাবে না এই মালা গাঁথা মোর
- Sub Title: ফুরাবে না এই ফুল
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা
- Sub Title: অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা-
তুমি কি দখিনা পবন
- Sub Title: দুলে ওঠে দেহলতা
সামলে চলো পিছল পথ গোরী
- Sub Title: ভরা যৌবন তায় ভরা গাগরি
পরদেশী মেঘ যাও রে ফিরে
- Sub Title: বলিও আমার পরদেশী রে॥
মদির আঁখির সুধায় সাকি ডুবাও আমার
- Sub Title: আজিকে তোমায় ও আমায় বেদনার বাসর জাগরণ
তরুণ অশান্ত কে বিরহী
- Sub Title: নিবিড় তমসায় ঘন ঘোর বরষায়
লায়লি! লায়লি! ভাঙিয়ো না ধ্যান
- Sub Title: মজনুঁর এ মিনতি
রুমু রুম্ ঝুম্
- Sub Title: রুমুঝুমু বাজে নূপুর
বাংলা
English 