“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া
ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া
  • Sub Title: রাঙা অশোকের মঞ্জরি

ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝুরি
রাঙা অশোকের মঞ্জরি।
হাসে বনদেবী বেণিতে জড়ায়ে মালতীর বল্লরী,

নব কিশলয় পরি।।

কুমুদী-কলিকা ঈষৎ হেলিয়া,
চাঁদেরে নেহারি হাসে মুচকিয়া,
মহুয়ার বনে ভ্রমর ভ্রমরী ফিরিতেছে গুঞ্জরি।।

যাহা কিছু হেরি ভালো লাগে আজ লুকাইতে নারি হাসি,
কাজ করি আর শুনি যেন বাজে মিঠে পাহাড়িয়া বাঁশি।

এক শাড়ি খুলে পরি আর শাড়ি,
বারে বারে মুখ মুকুরে নেহারি,
দুরুদুরু হিয়া ওঠে চমকিয়া, অকারণে লাজে মরি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

একি হাড়-ভাঙা শীত এল মামা
একি হাড়-ভাঙা শীত এল মামা

একি হাড়-ভাঙা শীত এল মামা

  • Sub Title: যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা
আজি চৈতী হাওয়ার মাতন লাগে
আজি চৈতী হাওয়ার মাতন লাগে

আজি চৈতী হাওয়ার মাতন লাগে

  • Sub Title: তালী বনে বাজে তারি করতালি ঐ তালে তালে
নাম মোহাম্মদ বোল রে মন
নাম মোহাম্মদ বোল রে মন

নাম মোহাম্মদ বোল রে মন

  • Sub Title: যে নাম নিয়ে চাঁদ-সেতারা আস্মানে খায় দোল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন