“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বেদনার সিন্ধু মন্থন শেষ, হে ইন্দ্রাণী
বেদনার সিন্ধু মন্থন শেষ, হে ইন্দ্রাণী
  • Sub Title: জাগো জাগো করে সুধা-পাত্রখানি॥

বেদনার সিন্ধু মন্থন শেষ, হে ইন্দ্রাণী।
জাগো, জাগো করে সুধা-পাত্রখানি॥
রোদন-সায়রে ধুয়ে পুষ্প-তনু—

এসো অশ্রুর বরষার ইন্দ্র-ধনু,
হের কুলে অনুরাগে জীবন-দেবতা জাগে
ধরিবে বলিয়া তব পদ্ম-পাণি॥

তব দুখ-রাত্রির তপস্যা শেষ—এলো শুভ দিন,
অতল তমসা-‘পারে প্রভাতের প্রায় জাগো অমলিন।

সুর-লক্ষ্মী গো তুমি অমরার—
এসো এসো পার হ’য়ে ব্যথার পাথার,
অশ্রুত অশ্রুর নীরবতা কর দূর
কূলে কূলে হাসির তরঙ্গ হানি’॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মদিনা! মদিনা! মদিনা
মদিনা! মদিনা! মদিনা

মদিনা! মদিনা! মদিনা

  • Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না
ওরে ও নতুন ঈদের চাঁদ
ওরে ও নতুন ঈদের চাঁদ

ওরে ও নতুন ঈদের চাঁদ

  • Sub Title: তোমার হেরে হৃদয় সাগর আনন্দে উন্মাদ
আজি ঘুম নহে নিশি জাগরণ
আজি ঘুম নহে নিশি জাগরণ

আজি ঘুম নহে নিশি জাগরণ

  • Sub Title: চাঁদেরে ঘিরি নাচে ধীরি ধীরি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন