“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মদিনা! মদিনা! মদিনা
মদিনা! মদিনা! মদিনা
  • Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না

মদিনা! মদিনা! মদিনা!
তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না।
‘মদিনা! তব আর একটা নাম কি

কেউ বলে ‘হাস্‌নাহেনা’, আমি তোমায় ‘মদিনা’ বলে ডাকি।
মদিনা! আমি তোমায় ছাড়া আর কারেও জানি না।।

মদিনা‌! তুমি রইবে চিরদিন মোর ঘরে এসে
তোমায় আমায় মিলন হবে ভালোবেসে।
‘মদিনা!’ আমার ছেলে দুটির ডাক নাম ‘সানি’ ও ‘নিনি’
ওরা দুটি ভাই,
‘সানি’ ও ‘নিনি’রে যেন আপন ছেলের মতো ভালোবেসো
এই আমি চাই।
আমি নওজোয়ান, আমি কবি সুন্দর, সুন্দরের পূজারী,
আমায় ভালোবাসে বাংলার সব নরনারী!
আমার কথার ফুলে ‘মদিনা’
তোমার গানের ডালা সাজাই।
মদিনা! মদিনা! মদিনা!
তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এল ঐ বনান্তে পাগল বসন্ত
এল ঐ বনান্তে পাগল বসন্ত

এল ঐ বনান্তে পাগল বসন্ত

  • Sub Title: বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে
আমি মূলতানী গাই
আমি মূলতানী গাই

আমি মূলতানী গাই

  • Sub Title: শ্রোতারা বাছুর সম মুখপানে চেয়ে মম
ঘন গগন ঘিরিল ঘন ঘোর
ঘন গগন ঘিরিল ঘন ঘোর

ঘন গগন ঘিরিল ঘন ঘোর

  • Sub Title: শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি’ ঝর ঝরে অঝোর্॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন