হিন্দু-মুসলমান দুই ভাই
ভারতের দুই আঁখি-তারা
এক বাগানের দুটি তরু দেবদারু আর কদম-চারা।।যেন গঙ্গা সিন্ধু নদী
যায় গো বয়ে নিরবধি,
এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা।।বুল্বুল্ আর কোকিল পাখি
এক কাননে যায় গো ডাকি,
ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা।।ঝগড়া করে ভায়ে ভায়ে
এক জননির কোল লয়ে
মধুর যে এ কলহ ভাই পিঠোপিঠি ভায়ের পারা।।পেটে-ধরা ছেলের চেয়ে চোখে ধরার মায়া বেশি,
অতিথি ছিল অতীতে, আজ সে সখা প্রতিবেশী।
ফুল পাতিয়ে গোলাপ বেলি
একই মায়ের বুকে খেলি,
পাগলা তারা, আল্লা ভগবানে ভাবে ভিন্ন যারা।।
হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা
- Sub Title: ভারতের দুই আঁখি-তারা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰাণবন্ধু কালিয়া আজ তোমারে দিব না ছাড়িয়া
- Sub Title: ওরে বন্ধু রাখমু তোমায় হৃদয়ে তুলিয়া
প্রেম রোগের ঔষধ নি গো সখি
- Sub Title: এই দেশে কেউ জানে
দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত
- Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
যার আছে নিরিখ নিরূপণ
- Sub Title: দরশন সেই পেয়েছে
চলে যায় মরি হায় বসন্তের দিন
- Sub Title: দূর শাখে পিক ডাকে বিরামবিহীন
ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব
- Sub Title: সদ্ উপায়ে আন ত্বরা কইরো না গো প্ৰবঞ্চন
দিল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায়
- Sub Title: নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয়
কৃষ্ণনাম লও রে মন দুরাচার
- Sub Title: কৃষ্ণ বিনে সকলি অসার
প্রেমশেল বিন্ধিল কলিজায়
- Sub Title: মরি সে ব্যথায়
কে যেতেছিস, আয় রে হেথা
- Sub Title: বিম্বাধরের হাসি দেব সুখ দেব মধুমাখা দুঃখ দেব
মন তুই কার ভরসে রইলে বসে
- Sub Title: আশার আশে দিন তো গেল ধু
বাংলা
English 
Comments