“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার কোন কূলে আজ ভিড়ল তরী
আমার কোন কূলে আজ ভিড়ল তরী
  • Sub Title: এ কোন্ সোনার গাঁয়

আমার কোন্ কূলে আজ ভিড়লো তরী
এ কোন্ সোনার গাঁয়।
আমার ভাটির তরী আবার কেন

উজান যেতে চায়।।

আমার দুঃখেরে কাণ্ডারি করি
আমি ভাসিয়েছিলাম ভাঙা তরী,
তুমি ডাক দিলে কে স্বপন-পরী
নয়ন-ইশারায়।।

আমার নিবিয়ে দিয়ে ঘরের বাতি
ডেকেছিলে ঝড়ের রাতি,
তুমি কে এলে মোর সুরের সাথী
গানের কিনারায়।

ওগো সোনার দেশের সোনার মেয়ে,
তুমি হবে কি মোর তরীর নেয়ে,
এবার ভাঙা তরী চলো বেয়ে
রাঙা অলকায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কাঁদিতে এসেছি আপনার লয়ে
কাঁদিতে এসেছি আপনার লয়ে

কাঁদিতে এসেছি আপনার লয়ে

  • Sub Title: কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে
রুমু রুম্ ঝুম্
রুমু রুম্ ঝুম্

রুমু রুম্ ঝুম্

  • Sub Title: রুমুঝুমু বাজে নূপুর
আমার মা ত্বং হি তারা
আমার মা ত্বং হি তারা

আমার মা ত্বং হি তারা

  • Sub Title: তুমি ত্রিগুণধরা পরাৎপরা
আর অনুনয় করিবে না কেউ
আর অনুনয় করিবে না কেউ

আর অনুনয় করিবে না কেউ

  • Sub Title: আর দেখিবে না স্বপন রাতে গো কেহ কাদেঁ হাত ধরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন