“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির
সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির
  • Sub Title: বিরাজে রওজা মোবারক যথা মোর প্রিয় নবীজীর

সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির,
বিরাজে রওজা মোবারক যথা মোর প্রিয় নবীজীর।।
বাতাসে যেখানে বাজে অবিরাম

তওহিদ বাণী খোদার কালাম,
জিয়ারতে যথা আসে ফেরেশতা শত আউলিয়া পীর।।

মা ফাতেমা আর হাসান হোসেন খেলেছেন পথে যার
কদমের ধূলি পড়েছে যথায় হাজারো আম্বিয়ার,
সুরমা করিয়া কবে সেই ধূলি
মাখিব নয়নে দুই হাতে তুলি
কবে এ-দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাব শির।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

জরীন হরফে লেখা
জরীন হরফে লেখা

জরীন হরফে লেখা

  • Sub Title: রূপালি হরফে লেখা
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী

আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী

  • Sub Title: জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন