আমি তব দ্বারে প্রেম-ভিখারি
নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥
তব পুষ্পিত তনুতে, হৃদয়-কমলেগোপনে যে প্রেম-মধু উথলে
তোমার কাছে সেই অমৃত যাচে
তৃষিত এ পথচারী॥
জনম জনম আমি রূপ ধ’রে আসি গো,
তোমারি বিরহে কাঁদিতে,
রাহুর মত আমি আসি না
বাহু-পাশে বাঁধিতে।
আমি ফুলের মধু চাহি, ছিঁড়ি না ফুল গো,
দূরে রহি, গাহি গান বন-বুলবুল গো,
মনোবনে আছে তব নন্দন-পারিজাত, আমি তা’রি পূজারী॥
আমি তব দ্বারে প্রেম-ভিখারি
- Sub Title: নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 46
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা
- Sub Title: এখন ভোলার বেলা
কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া
- Sub Title: আঁখি-বারি চাপিয়া
মম মধুর মিনতি শোনো ঘনশ্যাম গিরিধারী
- Sub Title: কৃষ্ণমুরারী আনন্দ ব্রজে তব সাথে মুরারি॥
পঞ্চ প্রাণের প্রদীপ-শিখায়
- Sub Title: লহো আমার শেষ আরতি
ঐ হের রসুলে খোদা এল ঐ
- Sub Title: গেলেন মদিনা যবে হিজরতে হজরত
বসিয়া বিজনে কেন একা মনে
- Sub Title: পানিয়া ভরণে চলো লো গোরী
কৃষ্ণ কৃষ্ণ বল রে মন কৃষ্ণ কৃষ্ণ বোল
- Sub Title: কৃষ্ণ কৃষ্ণ বল রে মন প্রেমের লহর তোল
ঈদুজ্জোহার তকবীর শোন ঈদগাহে
- Sub Title: (তোর) কোরবানিরই সামান নিয়ে চল রাহে
এসো প্রিয় মন রাঙায়ে
- Sub Title: মন মাধবী বন দুলায়ে দুলায়ে দুলায়ে॥
কি হবে জানিয়া বল কেন জল নয়নে
- Sub Title: তুমি তো ঘুমায়ে আছ সুখে ফুল-শয়নে
বরষা ঐ এল বরষা
- Sub Title: আলোর ধারায় জল ঝরঝরি অবিরল
আমি পথভোলা ভিনদেশি গানের পাখী
- Sub Title: তোমাদের সুরের সভায়
বাংলা
English 