“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বসিয়া বিজনে কেন একা মনে
বসিয়া বিজনে কেন একা মনে
  • Sub Title: পানিয়া ভরণে চলো লো গোরী

বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী।
চলো জলে চলো কাঁদে বনতল,

ডাকে ছলছল জল-লহরি।।

দিবা চলে যায় বলাকা-পাখায়,
বিহগের বুকে বিহগী লুকায়!
কেঁদে চখা-চাখি মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে ঝুরে বাঁশরী।।

সাঁঝ হেরে মুখ চাদ-মুকুরে
ছায়াপথ-সিঁথি রচি চিকুরে,
নাচে ছায়া-নটী কানন-পুরে
দুলে লটপট লতা-কবরী।।

‘বেলা গেল বধূ’ ডাকে ননদী,
চল জল নিতে জাবি লো যদি,
কালো হয়ে আসে সুদূর নদী,
নাগরিকা-সাজে সাজে নগরী।।

মাঝি বাঁধে তরী সিনান-ঘাটে,
ফিরিছে পথিক বিজন মাঠে,
কারে ভেবে বেলা কাঁদিয়া কাটে
ভর আখি-জলে ঘট গাগরী।।

ওগো বে-দরদি, ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে!
তব সাথে কবি পড়িল দায়ে
পায়ে রাখি তারে না গলে পরি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই

  • Sub Title: দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার হঠাৎ ডুবে যায়

তরী আমার হঠাৎ ডুবে যায়

  • Sub Title: কোন্‌খানে রে কোন্ পাষাণের ঘায়
আমরা বসব তোমার সনে
আমরা বসব তোমার সনে

আমরা বসব তোমার সনে

  • Sub Title: তোমার শরিক হব রাজার রাজা
 কি শোভা দ্বি-দলময়
কি শোভা দ্বি-দলময়

কি শোভা দ্বি-দলময়

  • Sub Title: মন-মোহিনী রূপ ঝলক দেয়া
ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি
ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি

ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি

  • Sub Title: রহি’ রহি’ কাঁদি’ ওঠে সকরুণ পূরবী আমারে কাঁদায়॥
ঐ ছিল কর্মের লেখা রে জোখা
ঐ ছিল কর্মের লেখা রে জোখা

ঐ ছিল কর্মের লেখা রে জোখা

  • Sub Title: প্ৰেমময়ী মরণ আমার জীবনে আর কি হবে দেখা
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়

  • Sub Title: যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন