কেমনে রাখি
আঁখি-বারি চাপিয়া।
প্রাতে কোকিল কাঁদে,নিশীথে পাপিয়া।।
এ ভরা ভাদরে
আমার মরা নদী,
উথলি উথলি
উঠিছে নিরবধি।আমার এ ভাঙা ঘটে
আমার এ হৃদিতটে
চাপিতে গেলে ওঠে
দু’কূল ছাপিয়া।।নিষেধ নাহি মানে
আমার এ পোড়া আঁখি,
জল লুকাবো কত
কাজল মাখি মাখি।ছলনা করে হাসি
অমনি জলে ভাসি,
ছলিতে গিয়া আসি
ভয়েতে কাঁপিয়া।।গাঁথিতে ফুলমালা
বিধে সে কাঁটা হয়ে,
কাঁটার হার গাঁথি-
সে আসে ফুল লয়ে।কবি রে, জলধি এ
তাহারে মন দিয়ে
গেলি রে জল নিয়ে
জীবন ব্যাপিয়া।।[(রাতের) দূর্গা- আন্ধা কাওয়ালি]
কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া
- Sub Title: আঁখি-বারি চাপিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 68
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
যখন আমার কুসুম ঝরার বেলা তখন তুমি এলে
- Sub Title: ভাটির স্রোতে ভাসলো যখন ভেলা পারের পথিক এলে
ঝলমল জরিন বেণী
- Sub Title: দুলায়ে প্রিয়া কি এলে
আমার মালায় লাগুক তোমার
- Sub Title: মধুর হাতের ছোঁওয়া
বকুল-বনের পাখি ডাকিয়া আর ভেঙ্গো না ঘুম
- Sub Title: ডাকিয়া আর ভেঙোনা ঘুম
উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
- Sub Title: বাজে ঘুম্তি নদীর জলে
সোনার মেয়ে! সোনার মেয়ে
- Sub Title: তোমার রূপের মায়ায় আমার
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
ব্রজগোপী খেলে হোরি
- Sub Title: খেলে আনন্দ নবঘন শ্যাম-সাথে
বিকাল বেলার ভূঁইচাঁপা গো
- Sub Title: সকাল বেলার যুঁই
হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা
- Sub Title: ভারতের দুই আঁখি-তারা
হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি
- Sub Title: নিশিশেষে চাঁদ- পূর্ণিমা চাঁদ-
বাংলা
English 