কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল
কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, প্রেমের লহর তোল
রে মন মায়ার বন্ধন খোল।।নিরালা হৃদয়-যমুনাতে কে বাজায় বাঁশি আধেক রাতে
তুই কুল ভুলে চল তাহারি সাথে প্রেম-আনন্দে দোল।
ও তুই প্রেম-আনন্দে দোল।।সে গোলক হাতে ভালবাসে গোকুল বৃন্দাবন
মধুর প্রেমের-ভিখারি সে মদন মোহন।
প্রেম দিয়ে যে বাঁধতে পারে, সাধ কবে তার কাছে হারে
মুনি-ঋষি পায় না তারে গোপীরা পায় কোল।
ও তার গোপীরা পায় কোল।।
কৃষ্ণ কৃষ্ণ বল রে মন কৃষ্ণ কৃষ্ণ বোল
- Sub Title: কৃষ্ণ কৃষ্ণ বল রে মন প্রেমের লহর তোল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 61
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে
- Sub Title: মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি-ফাঁদে
এ কূল ভাঙে ও-কূল গড়ে
- Sub Title: এই তো নদীর খেলা
ফিরে ফিরে কেন তারই স্মৃতি
- Sub Title: মোরে কাঁদায় নিতি
দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে
- Sub Title: তোমায় মনে পড়ে
দুধে আলতায় রং যেন তার
- Sub Title: সে ভিন-গেরামের মেয়ে
বন-ফুলের তুমি মঞ্জরি গো
- Sub Title: তোমার নেশায় পথিক-ভ্রমর
মমতাজ মমতাজ তোমার তাজমহল
- Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম ফিরদৌসের একমুঠো প্রেম
আজি দোল-পূর্ণিমাতে দুলবি তোরা আয়
- Sub Title: দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়
আজ শ্রাবনের লঘু মেঘের সাথে
- Sub Title: মন চলে মোর ভেসে’
ফুরিয়ে এলো রমজানেরি মোবারক মাস
- Sub Title: আজ বাদে কাল ঈদ তবু মন করে উদাস
ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রঙ
- Sub Title: রাঙিল মাতিল ধরা অভিনব ঢং
লায়লি তোমার এসেছে ফিরিয়া
- Sub Title: মজনুঁ গো আঁখি খোলো
বাংলা
English 