তুই জগত-জননী শ্যামা
আমি কি মা জগত ছাড়া
কোন দোষে মা তুই থাকিতেআমি চির মাতৃহারা॥
পুত্র অপরাধী ব’লে
মা কি তারে নেয় না কোলে,
মা শাসন করে মারে-ধরে
তবু কাছ ছাড়া করে না তারা।
কোন দোষে মা তুই থাকিতে
আমি চির মাতৃহারা॥ছেলের চোখে ঠুলি দিয়ে কি –
মা নিজেরে লুকিয়ে রাখে
ছেলের দুঃখে মা উদাসীন
দেখিনি তো এমন মাকে।মাতৃস্নেহ পেলে শ্যামা
এমন মন্দমতি হতেম না মা
তুই যাহারে হানিস হেলা
তার কে মোছাবে নয়নধারা
কোন দোষে মা তুই থাকিতে
আমি চির মাতৃহারা॥
তুই জগত-জননী শ্যামা
- Sub Title: আমি কি মা জগত ছাড়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 71
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মেঘ বিহীন খর বৈশাখে
- Sub Title: তৃষায় কাতর চাতকী ডাকে॥
রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্
- Sub Title: ঝুম্ ঝুম্ নূপুর বাজে
নিরালা কানন-পথে কে তুমি চল একেলা
- Sub Title: দুধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা
তুমি আনন্দঘন শ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা
- Sub Title: আমি প্রেম-পাগলিনী রাধা
প্রণমি তোমায় বন-দেবতা
- Sub Title: শাখে শাখে শুনি তব ফুল-বারতা
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
- Sub Title: আমার হৃদয়-গগনে
তোমার বুকের ফুলদানিতে ফুল হব বঁধু আমি
- Sub Title: ফুল হব বঁধু আমি
ঘুমাও, ঘুমাও! দেখিতে এসেছি
- Sub Title: ভাঙাতে আসিনি ঘুম
চাঁদের পিয়ালাতে আজি
- Sub Title: জোছনা-শিরাজি ঝরে
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
- Sub Title: যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে
যমুনা-কূলে মধুর মধুর মুরলী সখী বাজিল
- Sub Title: মাধব নিকুঞ্জ-চারী শ্যাম বুঝি আসে-
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়
- Sub Title: লইব চির-বিদায়
বাংলা
English 