আমি যেদিন রইব না গো
লইব চির-বিদায়
চিরতরে স্মৃতি আমারজানি মুছে যাবে, হায়।।
আর্শিতে তার ছায়া পড়ে
রয় যবে সে সুমুখে,
সে যবে যায় দূরে চলে
অমনি ছবি মিলায়।।এই ধরণির খেলা-ঘরে
মনে রাখে কে কারে,
দুলে সাগর চাঁদ-সো্হাগে
মরু মরে পিপাসায়।।রবি যবে ওঠে নভে
চাঁদে কে মনে রাখে,
একূল ভাঙে ওকূল গড়ে
মানুষের মন নদীর প্রায়।।মোর সমাধির বুকে প্রিয়
উঠবে তোমার বাসর-ঘর,
হায়, অসহায় ভিখারি মন
কাঁদে তবু সেই ব্যথায়।।
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়
- Sub Title: লইব চির-বিদায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুরুপদে মন করো অর্পণ
- Sub Title: লঘু হবে ভার রবে নাকো আর ভবের দোলায় দুলিতে
মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা
- Sub Title: প্ৰাণ ললিতে ধৈরজ না মানে চিত্তে প্ৰাণনাথের বিরহেতে
সুবল সখা পাইনা রে দেখা, কইও রাধারে
- Sub Title: বহু দিনের পরে রে সুবল রাধা পড়ে মনে
এই তো মহাজনের মত
- Sub Title: যার প্রেমে স্বয়ং কৃষ্ণ দিয়াছেন প্রেমের খৎ ধু
চিঠি দিয়া শ্রীরাধিকায় পাঠাইছইন মোরে
- Sub Title: শোন শ্যাম গুণধাম নিতে রে তোমারে
আমি যাঁর ভাবে আজ
- Sub Title: মুড়িয়েছি মাথা
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে
- Sub Title: চলেছে গরজি চলেছে নিবিড় সাজে
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
- Sub Title: নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি চি
আকাশ আমায় ভরল আলোয়
- Sub Title: সুরের আবীর হানব হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে
তোমরা আর আমায় কালার কথা বলো না
- Sub Title: ঠেকে শিখলাম গো, কালো রূপ আর হেরবো না
কী বেদনা মোর জানো সে কি তুমি
- Sub Title: ওগো মিতা মোর অনেক দূরের মিতা
আমরা দুইজন সুখী মোদের
- Sub Title: এক ছেলে এক মাইয়া
বাংলা
English 
Comments