“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমার বুকের ফুলদানিতে ফুল হব বঁধু আমি
তোমার বুকের ফুলদানিতে ফুল হব বঁধু আমি
  • Sub Title: ফুল হব বঁধু আমি

তোমার বুকের ফুলদানিতে
ফুল হব বঁধু আমি
শুকাতে হয় শুকাইব

ঐ বুকে ক্ষণেক থামি’॥

ঐ নয়নের জ্যোতি হব
তিল হব ঐ কপোলের
দুলব মণির মালা হয়ে
ঐ গলে দিবস-যামি॥

অঙ্গে তোমার রূপ হব গো
ধূপ হব মিলন-রাতে,
গহীন ঘুমে স্বপন হব
জল হব নয়ন-পাতে (আমি)।

তোমার প্রেমের সিঙহাসনে
রানী হব, হে রাজা মোর।
চরণতলের ধূলি হব
হে আমার জীবন-স্বামী॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ভীরু এ মনের কলি ফোটালে না কেন
ভীরু এ মনের কলি ফোটালে না কেন

ভীরু এ মনের কলি ফোটালে না কেন

  • Sub Title: জয় করে কেন নিলে না আমারে কেন তুমি গেলে চলি॥
যেদিন ল’ব বিদায়
যেদিন ল’ব বিদায়

যেদিন ল’ব বিদায়

  • Sub Title: ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে
আমার মা ত্বং হি তারা
আমার মা ত্বং হি তারা

আমার মা ত্বং হি তারা

  • Sub Title: তুমি ত্রিগুণধরা পরাৎপরা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন