“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
  • Sub Title: আমার হৃদয়-গগনে

কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
আমার হৃদয়-গগনে।
এসো প্রিয়া এসো বঁধূ-বেশে এই

বিদায়-গোধূলি-লগনে।।

দিনের চিতার রক্ত-আলোকে
শুভ-দৃষ্টি গো হবে চোখে চোখে,
আমার মরণ-উৎসব-ক্ষণে
শঙ্খ বাজুক সঘনে।।

চাঁদের প্রদীপ জ্বালাইয়া হের
খুঁজিছে মোদেরে তারাদল,
সজল-বসনা বাদল-পরীর
নয়ন করিছে ছল ছল।।

মরণে তোমারে পাইব বলিয়া
জীবনে করেছি আরাধনা প্রিয়া,
এসো মায়ালোক-বিহারিণী মোর
কুহেলি-আঁধার-স্বপনে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার মন চোরা তুই হরি
আমার মন চোরা তুই হরি

আমার মন চোরা তুই হরি

  • Sub Title: কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি
জীব মরে যায় জীবান্তরে
জীব মরে যায় জীবান্তরে

জীব মরে যায় জীবান্তরে

  • Sub Title: জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে
 মরে ডুবতে পারলে হয়
মরে ডুবতে পারলে হয়

মরে ডুবতে পারলে হয়

  • Sub Title: যদি মরা ভেসে উঠে কিসে ফল তায়
কী হইল কী হইল সখী গো
কী হইল কী হইল সখী গো

কী হইল কী হইল সখী গো

  • Sub Title: চিত্তে অনল জ্বালাইয়া দিল শ্যাম কালিয়া সোনা চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন