“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি আনন্দঘন শ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা
তুমি আনন্দঘন শ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা
  • Sub Title: আমি প্রেম-পাগলিনী রাধা

তুমি আনন্দ ঘনশ্যাম
আমি প্রেম-পাগলিনী রাধা।
তব ডাক শুনে ছুটে যাই বনে

আমি না মানি কুলের বাধা॥

শূন্য প্রাণের গাগরি ঘিরে
নিতি আসি রস-যমুনার তীরে
অঙ্গ ভাসায়ে তরঙ্গ-নীরে —
শুনি তব বাঁশী সাধা॥

যুগ-যুগান্ত অনন্ত কাল
হৃদয়-বৃন্দাবনে
তোমাতে আমাতে এই লীলা, নাথ!
চলেছে, সঙ্গোপনে।

মোর সাথে কাঁদে প্রেম-বিগলিতা
ভক্তি ও প্রীতি বিশাখা-ললিতা।
তোমারে যে চায়, মোর মতো, হায়!
সার শুধু তার কাঁদা॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ফাগুন ফুরাবে যবে
ফাগুন ফুরাবে যবে

ফাগুন ফুরাবে যবে

  • Sub Title: উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার সকাল বেলার সুর

তুমি আমার সকাল বেলার সুর

  • Sub Title: হৃদয় অলস-উদাস-করা অশ্রুভারাতুর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন