মনের রঙ লেগেছে
বনের পলাশ জবা অশোকে।
রঙের ঘোর জেগেছেপারুল কনক-চাঁপার চোখে।।
মুহুমুহু বোলে কুহুকুহু কোয়েলা
মুকুলিত আমের ডালে,
গাল রেখে ফুলের গালে।
দোয়েলা দোল দিয়ে যায়
ডালিম ফুলের নব কোরকে।।ফুলের পরাগ-ফাগের রেণু
ঝুরুঝুরু ঝরিছে গায়ে ঝিরি ঝিরি চৈতী বায়ে।
বকুল-বনে ঝিমায়
মধুপ মদির নেশার ঝোঁকে।।হরিত বনে হরষিত মনে
হোরির হর্রা জাগে রঙ্গিলা অনুরাগে।
নূতন প্রণয় সাধ
জাগে চাঁদের রাঙা আলোকে।।
মনের রঙ লেগেছে বনের পলাশ
- Sub Title: বনের পলাশ জবা অশোকে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 59
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ঐ হের রসুলে খোদা এল ঐ
- Sub Title: গেলেন মদিনা যবে হিজরতে হজরত
কে বিদেশি বন-উদাসী
- Sub Title: বাঁশের বাঁশী বাজাও বনে
সাগর হতে চুরি ডাগর তব আঁখি
- Sub Title: গভীর চাহনিতে করুণা মাখামাখি
ফিরিয়া যদি সে আসে
- Sub Title: আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে॥
বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি
- Sub Title: তোমার ঘরে আজ উৎসবের রাতি
জাগো শ্যামা জাগো শ্যামা
- Sub Title: আবার রণ-চণ্ডী সাজে
ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়
- Sub Title: খুলে পড়ে গো বাজুবন্দ ধরিতে আঁচল
তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
- Sub Title: স্ত্রী: তাহে মোরেই সহিতে হবে সূচীর জ্বালা
এসো বঁধূ ফিরে এসো
- Sub Title: দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ
মোরে সেই রূপে দেখা দাও হে হরি
- Sub Title: তুমি ব্রজের বালারে রাই কিশোরীরে
পথ চলিতে যদি চকিতে
- Sub Title: কভু দেখা হয় পরান-প্রিয়!
কত কথা ছিল তোমায় বলিতে
- Sub Title: ভুলে যাই হয় না বলা পথ চলিতে
বাংলা
English 