“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে
চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে
  • Sub Title: তুমি নাই মোর কাছে— সেই কথা শুধু জাগে॥

চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে,
তুমি নাই মোর কাছে— সেই কথা শুধু জাগে॥
এই ধরণীর বুকে কত গান কত হাসি,

প্রদীপ নিভায়ে ঘরে আমি আঁখি-নীরে ভাসি,
পরানে বিরহী বাঁশী ঝুরিছে করুণ রাগে॥

এ কী এ বেদনা আজি আমার ভুবন ঘিরে,
ওগো অশান্ত মম, ফিরে এসো, এসো ফিরে।

বুলবুলি এলে বনে বলে যাহা বনলতা—
সাধ যায় কানে কানে আজি বলিব সে কথা,
ভুল বুঝিও না মোরে বলিতে পারিনি আগে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন