“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আনার কলি, আনার কলি, আনার কলি
আনার কলি, আনার কলি, আনার কলি
  • Sub Title: স্বপ্নে দেখে কোন ডালিম-কুমারে

আনার কলি! আনার কলি!
স্বপ্নে দেখে কোন ডালিম-কুমারে
এসেছিলে রেবা ঝিলমের পারে

দিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি।।

মরুর মণিকা বাদশাহি নওরোজে
এসেছিল কোন হারানো হিয়ার খোঁজে;
তব রূপ হেরি হেরেমের দীপমালা
উঠেছিল চঞ্চলি।।
পতঙ্গ সম পাপড়ির পাখা মেলি
আনার কলি গো-
সেলিমের অনুরাগ-মোমের প্রদীপে পড়িলে ঢলি গো।।

মোগলের মসনদ মিলায়েছে মাটিতে,
তুমি আজও দুলিতেছ ফুলের হাসিতে
বিরহীর বাঁশিতে;
তব জীবন্ত সমাধির বিগলিত পাষাণে
আজিও প্রেম যমুনার ঢেউ ওঠে উথলি।
আনার কলি, আনার কলি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এত ফুল কে ফোটালে কাননে
এত ফুল কে ফোটালে কাননে

এত ফুল কে ফোটালে কাননে

  • Sub Title: লতাপাতায় এত হাসি -তরঙ্গ মরি কে ওঠালে
আরে ও কৃষক মজুর ভাই
আরে ও কৃষক মজুর ভাই

আরে ও কৃষক মজুর ভাই

  • Sub Title: একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে

তোরা দেখবে যদি আয় গৌরচান্দে

  • Sub Title: শ্রীবাস আছে মুকুন্দ হরিদাস আর রামানন্দ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন