নূরের দরিয়ায় সিনান করিয়া
কে এলো মক্কায় আমিনার কোলে।
ফাগুন-পূর্ণিমা-নিশীথে যেমনআস্মানের কোলে রাঙা চাঁদ দোলে।।
‘কে এলো কে এলো’ গাহে কোয়েলিয়া,
পাপিয়া বুল্বুল্ উঠিল মাতিয়া,
গ্রহতারা ঝুঁকে করিছে কুর্নিশ
হুরপরী হেসে পড়িছে ঢ’লে।।জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশ্তা আম্বিয়া এসেছে ধেঁয়ে
তহ্রিমা বেঁধে ঘোরে দরুদ গেয়ে
দুনিয়া টলমল্, খোদার আরশ টলে।।এলো রে চির-চাওয়া, এলো আখেরি নবী
সৈয়দে মক্কি-মদনি আল-আরবি,
নাজেল হয়ে সে যে ইয়াকুত-রাঙা ঠোঁটে
শাহাদতের বাণী আধো আধো বোলে।।
নূরের দরিয়ায় সিনান করিয়া
- Sub Title: কে এলো মক্কায় আমিনার কোলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 80
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি
- Sub Title: রহি’ রহি’ কাঁদি’ ওঠে সকরুণ পূরবী আমারে কাঁদায়॥
মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারি
- Sub Title: মোহাম্মদ মোস্তফা নবুয়তধারী
ঘেরিয়া গগন মেঘ আসে
- Sub Title: বিহ্বল ধরণি
ধুলি-পিঙ্গল জটাজুট মেলে
- Sub Title: আমার প্রলয় সুন্দর এলে॥
নতুন নেশার আমার এ মদ
- Sub Title: বল কি নাম দেবো এরে বঁধুয়া
থির হয়ে তুই বোস দেখি মা
- Sub Title: দেখব নিত্য লীলাময়ী থির হলে তুই কেমন লাগে
অবুঝ মোর আঁখি-বারি
- Sub Title: আমি রোধিতে নারি
আজকে শাদী বাদশাজাদীর পান করো
- Sub Title: নেশার ঝোঁকে চোখে চোখে খেলুক আতস বাজি
কে পাঠালে লিপির দূতী
- Sub Title: গোপন লোকের বন্ধু গোপন
আজ শ্রাবনের লঘু মেঘের সাথে
- Sub Title: মন চলে মোর ভেসে’
জবাকুসুম-সঙ্কাশ
- Sub Title: ঐ উদার অরুণোদয়
তোমার নূরের রওশনি মাখা
- Sub Title: নিখিল ভুবন অসীম গগন
বাংলা
English 