মৃদুল বায়ে বকুল ছায়ে
গোপন পায়ে কে ঐ আসে,
আকাশ-ছাওয়া চোখের চাওয়াউতল হাওয়া কেশের বাসে।।
উষার রাগে সাঁঝের ফাগে
যুগল তাহার কপোল রাঙে,
কমল দুলে সূরয্ শশী
নিশীথ-চুলে আঁধার-রাশে।।চরণ-ছোঁয়ায় পাতার ঠোঁটে
মুকুল কাঁপে কুসুম ফোটে,
আঁখির পলক- পতন-ছাঁদে
নিশীথ কাঁদে দিবস হাসে।।গ্রহের মালা অলখ-খোঁপায়,
কপোল শোভে তারার টোপায়,
কুসুম-কাঁটায় আঁচল-বাধে
রুমাল লুটায় সবুজ ঘাসে।।সাঁঝের শাখায় কানন মাঝে
বালার বিহগ- কাঁকন বাজে,
জীবন তাহার সোনার স্বপন
দোলায় ঘুমায় শিশুর পাশে।।তোমার লীলা- কমল করে
নিখিল-রানি! দুলাও মোরে।
ঢুলাও আমার সুবাসখানি
তোমার মুখের মদির-শ্বাসে।।
মৃদুল বায়ে বকুল ছায়ে
- Sub Title: গোপন পায়ে কে ঐ আসে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
আপনারে আপন চিনেছে যে জন
- Sub Title: দেখতে পাবে সেই রূপেরই কিরণ
পিরিত করলে কি কেউ ছাড়ে গো
- Sub Title: পিরিতি পিঞ্জিরার পাখী ছুটলে কি আর মিলে
আমি ডাকি বন্ধু বন্ধু
- Sub Title: হায়রে মনো- তোমার মনে নাই ধু
গউর গউর গউর বলে আমার অঙ্গ যায় জ্বলিয়া
- Sub Title: গৌরাচান্দের দেখা পাব নি
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
ভালা মানুষ পাগল হইলাম
- Sub Title: বউ ঘরে আইন্যা
দেখো- দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
- Sub Title: প্রভাতের কিনারায়
তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে
- Sub Title: সাহারা মরুর দেশে
শ্রাবণের বারিধারা ঝরিছে বিরামহারা
- Sub Title: বিজন শূন্য-পানে চেয়ে থাকি একাকী
পিরিতের বিষম জ্বালা
- Sub Title: করছে না যেজন সেই ভালা
আমি দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার - ভোজবাজি
- Sub Title: দেখতে দেখতে কেবা কোথা যায়
আমার মনে রে বোঝাই কিসে
- Sub Title: ভব-যাতনা আমার
বাংলা
English 
Comments