কবির কাব্যলক্ষ্মী আনমনে কপোলে ঝুম্কো-চাপার পরশ বুলাতে বুলাতে গোলাপ-লতার বুলবুলির পানে চেয়ে থাকে। বাহিরে-পাওয়ার ব্যর্থতা তার মনে তোলে অশান্তির ঝড়। তাই সে তার সুন্দরের বিগ্রহ অন্তর-দেউলে প্রতিষ্ঠিত করে আনন্দ পেতে চায়। বাহিরের সুন্দর ঘুরে বেড়ায় বাহির-ভুবনে; অন্তরের সুন্দরের চরণ নেই-নিশ্চরণ চারণকে বাঁধবার এই বোধ হয় সহজতম উপায়। তাই সে তার সুন্দরের অনুনয়ের বিনিময়ে গেয়ে ওঠে-
মন দিয়ে যে দেখি তোমায়
তাই দেখিনে নয়ন দিয়ে।পরান আছে বিভোর হয়ে
তোমার নামের ধেয়ান নিয়ে।।হৃদয় জুড়ে আছ বলে
এড়িয়ে অলি নানান ছলে;
আছ আমার অন্তরে, তাই
অন্তরালে রই লুকিয়ে।।আমার কথা শুনাই না গো
তোমার কথা শোনার আশায়;ভরে আছে অন্তর মোর
বন্ধু তোমার ভালোবাসায়।তোমায় ভালো বাস্তে পেরে
পেয়েছি মোর আনন্দেরে,
অমর হলাম প্রিয়, তোমার
বিরহেরই সুধা পিয়ে।।
মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে
- Sub Title: মন দিয়ে যে দেখি তোমায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 17
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঘরে বাস করি সে ঘরের খবর নাই
- Sub Title: চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন
- Sub Title: আমার গানের ওস্তাদ
কৃষ্ণ কই গো ও বিশাখা
- Sub Title: হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে প্ৰাণ যায় গো প্ৰাণের সখা
হরির নাম লও রে মন
- Sub Title: এই নাম জপিলে পূর্ণ হবে মনষ্কাম
হরি বলে হরি কাঁদে কেনে
- Sub Title: ধারা বহে দু’নয়নে
কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি
- Sub Title: রাধা রাধা বলে মন করলায় উদাসীরে
নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে
- Sub Title: এগো হরিবল হরিবল বইলে গৌরচান্দ আনন্দে ভাসিয়াছে চি
সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি
- Sub Title: মুগা দিয়া সুত বলিয়া তেলচুরাদি টোপ গাথিয়া গো
যেন কোন্ ভুলের ঘোরে চাঁদ চলে যায়
- Sub Title: পাড়ি দেয় কালো নদী আয় রজনী দেখবি যদি-
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
- Sub Title: তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন
- Sub Title: দিনে দিনে সোনার অঙ্গ হইয়াছে মলিন
বাংলা
English 
Comments