বন-কুন্তল এলায়ে
বন শবরী ঝুরে
সকরুণ সুরে।বিষাদিত ছায়া তার
চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে॥চপলতা বিসরি যেন বন-যৌবন
বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন,
তোলে না ঝঙ্কার আর—
ঝরা পাতার—
মর্মর নূপুরে॥যে কুহু কুহরিত মধুর পঞ্চমে—
বিভোর ভাবে—
ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর
করুণ রেখাবে।কোন বন-শিকারীর অকরুণ তীর
আলো হ’রে নিল ওই উজল আঁখির,
ফেলে যাওয়া বাঁশী তা’র অঞ্চলে লুকায়ে—
গিরি–দরি–প্রান্তরে খোঁজে সে নিঠুরে॥
বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে
- Sub Title: বন শবরী ঝুরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 51
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমি অলস উদাস আনমনা
- Sub Title: আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর
মোর প্রিয়া হবে এসো রাণী
- Sub Title: মোর প্রিয়া হবে এসো রাণী দেব
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
রুম ঝুম রুম ঝুম কে বাজায়
- Sub Title: জল-ঝুমঝুমি
চমকে চমকে ধীর ভীরু পায়
- Sub Title: পল্লী-বালিকা বন-পথে যায়
আমি চিরতরে দূরে চলে যাব
- Sub Title: আমি বাতাস হইয়া জড়াইব কেশে বেণী যাবে যবে খুলিতে
আমি ময়নামতীর শাড়ি দেব
- Sub Title: চলো আমার বাড়ি
এস এস রস-লোক-বিহারী
- Sub Title: এস মধুকর-দল
বন্ধু রে বন্ধু- পরান বন্ধু
- Sub Title: দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে
মনের রঙ লেগেছে বনের পলাশ
- Sub Title: বনের পলাশ জবা অশোকে
হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আসবে না
- Sub Title: তুমি ফিরে আস্বে না
আধো ধরণী আলো আধো আঁধার
- Sub Title: কে জানে দুখ-নিশি পোহাল কার
বাংলা
English 