আমি ময়নামতীর শাড়ি দেব
চলো আমার বাড়ি
ওগো ভিনগেরামের নারী।।সোনার ফুলের বাজু দেব চুড়ি বেলোয়ারী।
ওগো ভিনগেরামের নারী।।বৈঁচি ফলের পৈঁচি দেব, কলমিলতার বালা,
গলায় দেব টাটকা-তোলা ভাঁট ফুলেরই মালা।
রক্ত-শালুক দিব পায়ে পরবে আলতা তারি।
ওগো ভিনগেরামের নারী।।হলুদ-চাঁপার বরন কন্যা! এসো আমার নায়
সর্ষে ফুলের সোনার রেণু মাখাব ঐ গায়।
ঠোঁটে দিব রাঙা পলাশ মহুয়া ফুলের মউ,
বকুল-ডালে ডাকবে পাখি, ‘বউ গো কথা কও!’
আমি সব দিব গো, যা পারি আর যা দিতে না পারি।
ওগো ভিনগেরামের নারী।।
আমি ময়নামতীর শাড়ি দেব
- Sub Title: চলো আমার বাড়ি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 70
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
গঙ্গা সিন্ধু নর্মদা কবেরী যমুনা ঐ
- Sub Title: বাহিয়া চলেছে আগের মতন
দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা
- Sub Title: সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা
মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা
- Sub Title: এখন ভোলার বেলা
আমার মোহাম্মদের নামের ধেয়ান
- Sub Title: ওগো হৃদয়ে যার রয়
তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি
- Sub Title: লতা-নিকুঞ্জে কাঁদে আজও বন-বুলবুলি
মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী
- Sub Title: হে রূপকুমার ঘুমিয়েছিলাম সেদিন জাগিনি
আমায় নহে গো ভালবাস শুধু
- Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
- Sub Title: সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
অরুণকান্তি কে গো যোগী ভিখারি
- Sub Title: নীরবে হেসে গাঁড়াইলে এসে
হে নামাজি! আমার ঘরে নামাজ পড় আজ
- Sub Title: দিলাম তোমার চরণ-তলে হৃদয়-জায়নামাজ
বিরহের অশ্রু-সায়রে বেদনার শতদল
- Sub Title: উদাসী অশান্ত বায়ে টলে টলমল টলমল॥
নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
- Sub Title: নিত্য নূতন রূপে আবার আসবো এই হেথায়
বাংলা
English 