“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
  • Sub Title: কে বিরহী রহি রহি দ্বারে আঘাত হানো

মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন,
কে বিরহী রহি রহি দ্বারে আঘাত হানো।
শাওন ঘন ঘোর ঝরিছে বারি অঝোর

কাঁপিছে কুটির মোর দীপ-নেভানো।।

বজ্রে বাজিয়া ওঠে তব সংগীত,
বিদ্যুতে ঝলকিছে আঁখি-ইঙ্গিত,
চাঁচর চিকুরে তব ঝড় দুলানো।।
এক হাতে, সুন্দর, কুসুম ফোটাও!
আর হাতে, নিষ্ঠুর, মুকুল ঝরাও!

হে পথিক, তব সুর অশান্ত বায়
জন্মান্তর হতে যেন ভেসে আসে, হায়!
বিজড়িত তব স্মৃতি চেনা অচেনায়
প্রাণ-কাঁদানো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাগো, তোর নিষেধ মানব না
মাগো, তোর নিষেধ মানব না

মাগো, তোর নিষেধ মানব না

  • Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
আমারে করো জীবনদান
আমারে করো জীবনদান

আমারে করো জীবনদান

  • Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন