“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
  • Sub Title: ভাঙা আমার তরী

ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
ভাঙা আমার তরী।
আমি আপনারে লয়ে রে ভাই এপার-ওপার করি।।

আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরি তল।
আমি ভাসতে আসি, আসিনিকো কামাতে ভাই কড়ি।।

আমি এই জলেরি আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে ভাই আয়নার মানুষ নাই।
তাই চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি।।

আমি তারই আশে তরী নিয়ে ঘাটে বসে থাকি,
আমার তারই নাম ভাই জপমালা তারেই কেঁদে ডাকি।
আমার নয়ন-তারা লইয়া গেছে রে
নয়ন নদীর জলে ভরি।।

ঐ নদীর জলও শুকায় রে ভাই, সে জল আসে ফিরে,
আর মানুষ গেলে ফিরে নাকি দিলে মাথার কিরে।
আমি ভালোবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আকুল হলি কেন বকুল বনের পাখি
আকুল হলি কেন বকুল বনের পাখি

আকুল হলি কেন বকুল বনের পাখি

  • Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা

ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা

  • Sub Title: ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা
যে যাবি আজ গৌরপ্রেমের হাটে
যে যাবি আজ গৌরপ্রেমের হাটে

যে যাবি আজ গৌরপ্রেমের হাটে

  • Sub Title: তোরা আয় না মনে হয়ে খাঁটি ধাক্কায় যেন যাস্‍ নে চটে ফেটে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন