“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোরে সেই রূপে দেখা দাও হে হরি
মোরে সেই রূপে দেখা দাও হে হরি
  • Sub Title: তুমি ব্রজের বালারে রাই কিশোরীরে

মোরে সেই রূপে দেখা দাও হে হরি।
তুমি ব্রজের বালারে রাই কিশোরীরে
ভুলাইলে যেই রূপ ধরি।।

হরি বাজায়ো বাঁশরি সেই সাথে,
যে বাঁশি শুনিয়া ধেনু গোঠে যেত
উজান বহিত যমুনাতে।
যে নূপুর শুনে ময়ূর নাচিত
এস হে সেই নূপুর পরি।।

নন্দ-যশোদা-কোলে গোপাল
যে রূপে খেলিতে, ক্ষীর ননী খেতে,
এস সেই রূপে ব্রজ-দুলাল।
যে পীত-বসনে কদমতলায় নাচিতে
এস সে বাস পরি’।।
কংসে বধিলে যে রূপে শ্যাম
কুরুক্ষেত্রে হইলে সারথি
এসো সেই রূপে এ ধরাধাম।
যে রূপে গাহিলে গীতা নারায়ণ,
এসো সে বিরাট রূপ ধরি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কোন দেশে যাই বলো
কোন দেশে যাই বলো

কোন দেশে যাই বলো

  • Sub Title: সুখের আশায় দুঃখের বুঝা
বসন্ত, তোর শেষ ক’রে দে
বসন্ত, তোর শেষ ক’রে দে

বসন্ত, তোর শেষ ক’রে দে

  • Sub Title: ফুল ফোটাবার খ্যাপামি তার উদ্দামতরঙ্গ
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে

  • Sub Title: আমার মনের মানুষের সনে
ভাইস্যে নিল কুলমান
ভাইস্যে নিল কুলমান

ভাইস্যে নিল কুলমান

  • Sub Title: ঐ শুনো গো মধুর বাঁশির গান
বন্ধু সর সর
বন্ধু সর সর

বন্ধু সর সর

  • Sub Title: পন্থের মধ্যে বাঁকা কুড়ি কেন এমন কর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন